শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

জেনবুক এবং ভিভোবুক সিরিজে ৪টি ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত ব্র্যান্ড আসুস। “অলওয়েজ ইনক্রেডিবল” শীর্ষক একটি ইভেন্টে আসুস এআই-চালিত ল্যাপটপ উন্মোচন করেছে। আসুসের নতুন উন্মোচিত চারটি ল্যাপটপ হলো আসুস জেনবুক ডুও, আসুস জেনবুক এস১৬, আসুস জেনবুক ১৪ এবং আসুস ভিভোবুক ১৬, যেগুলোর মূল্য যথাক্রমে ৪,৮২,৯৯০ টাকা, ২,৫৬,০০০ টাকা, ১,৫৩,০০০ টাকা এবং ১,২৯,০০০ টাকা। বাংলাদেশে আসুসের অনুমোদিত শোরুমগুলোতে  এই মডেলগুলো পাওয়া যাবে।

আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের, আসুস কনজিউমার বিজনেসের জেনারেল ম্যানেজার পিটার চ্যাং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের কাজ, এবং সৃজনশীলতার ধরন বদলে দিচ্ছে, আমরা তা প্রতিনিয়ত দেখছি। আসুসের এই সর্বশেষ লাইনআপ সেই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। একইসাথে, বাংলাদেশে আসুসের সব ধরনের গ্রাহকদের জন্য উদ্ভাবনী ডিভাইস নিয়ে আসার লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি।”

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং প্রযুক্তি-প্রেমীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

নতুন ডিভাইসগুলোর মধ্যে জেনবুক ডুও (২০২৬) ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল-স্ক্রিন ডিজাইন, যা একইসাথে একাধিক কাজ করতে সাহায্য করবে। এতে দুটি ফুল-সাইজ ডিসপ্লে রয়েছে, যার মধ্যে আছে থ্রিকে রেজল্যুশনের আসুস লুমিনা প্রো ওলেড ডিসপ্লে। কনটেন্ট তৈরি, গবেষণা, অফিসের কাজ বা মিটিংয়ের সময় কয়েকটি অ্যাপ একসাথে এতে ব্যবহার করা যাবে। আসুসের সেরালুমিনিয়ামে তৈরি হওয়ায় ল্যাপটপটি ওজনে হালকা এবং টেকসই। এই ল্যাপটপটি প্রফেশনাল, ক্রিয়েটর এবং যারা ভিন্নধর্মী ল্যাপটপ খুঁজছেন, এমন ইউজারদের জন্য উপযুক্ত।

নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরেকটি হলো জেনবুক এস১৬। ১৬-ইঞ্চি ওলেড ডিসপ্লেতে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। যারা বড় স্ক্রিনে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই ল্যাপটপটি উপযোগী। ওজনে হালকা হওয়ায় এটি বহনও করা যাবে সহজে। এই ল্যাপটপটিও আসুসের সেরালুমিনিয়াম দিয়ে ডিজাইন করা হয়েছে। এএমডির সর্বশেষ প্রসেসরের এই ল্যাপটপটি অফিসের কাজ, বিনোদন, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।

এবারের লাইনআপে আরও রয়েছে জেনবুক ১৪। পারফরম্যান্স, বহনযোগ্যতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চায় এমন ইউজারদের জন্য এটি উপযোগী। এএমডি রাইজেন এআই প্রসেসরে এই ল্যাপটপটি দৈনন্দিন কাজের পাশাপাশি নতুন এআই-ভিত্তিক কাজও সহজে সামলাতে পারে। এতে রয়েছে ১৪-ইঞ্চির আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এর সর্বোচ্চ থ্রিকে রেজল্যুশন থাকায় এর ভিজ্যুয়ালও উজ্জ্বল। অন্যদিকে, আসুসের ভিভোবুক ১৬ (২০২৬) ল্যাপটপটি ইউজারদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বড় ডিসপ্লে, হালকা ডিজাইন এবং প্রোডাক্টিভিটিকে গুরুত্ব দিয়ে এই এআই-পাওয়ারড ল্যাপটপটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থী, এবং তরুণ পেশাজীবীদের জন্য এই ল্যাপটপটি সুবিধা দিবে।

নতুন ল্যাপটপগুলোর ফিচার:

জেনবুক ডুও

জেনবুক ডুও (২০২৬) ল্যাপটপে আছে ডুয়াল-স্ক্রিন ফিচার। এতে দুটি ১৪ ইঞ্চির থ্রিকে রেজল্যুশনের আসুস লুমিনা প্রো ওলেড টাচ ডিসপ্লে রয়েছে। এই দুটি ডিসপ্লে একসাথে ব্যবহার করলে বড় স্ক্রিনের মতো কাজ করা যায়। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা এক্স৭ সিরিজ-থ্রি প্রসেসর। এছাড়া, দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এতে আছে ৯৯ ওয়াট ডুয়াল ব্যাটারি। ল্যাপটপটি আসুস-এর সেরালুমিনিয়াম দিয়ে তৈরি, যা মজবুত ও হালকা। নতুন হিঞ্জ ডিজাইন, ডিটাচেবল ব্লুটুথ কিবোর্ড, আর ডুয়াল ফ্যান কুলিং সিস্টেমের সুবিধা দিবে এই ল্যাপটপটি। এছাড়া এতে আসুস স্ক্রিনএক্সপার্ট সফটওয়্যার রয়েছে, যা দুই স্ক্রিনে একসাথে কাজ করা সহজ করে। তাই এটি কনটেন্ট ক্রিয়েটর, ডেভেলপার, আর যারা একসাথে অনেক কাজ করেন তাদের জন্য উপযোগী।

জেনবুক এস১৬

জেনবুক এস১৬ ল্যাপটপে রয়েছে বড় ১৬ ইঞ্চির স্ক্রিন। ল্যাপটপটি সেরালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ায় টেকসই, প্রিমিয়াম এবং একইসাথে হালকা। এর প্রসেসর হলো এআমডি রাইজেন এআই ৪০০ সিরিজ, যেটি এআই দিয়ে কাজের গতি বাড়ায়। এতে থ্রিকে রেজল্যুশনের ওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং এর উজ্জ্বলতা ১,১০০ নিট পর্যন্ত। এতে আরও রয়েছে ৬টি স্পিকার। পড়াশোনা, বিনোদন আর যেকোন কনটেন্ট তৈরির কাজ সহজে করার জন্য এই কোপাইলট প্লাস এই ল্যাপটপটি উপযোগী।

জেনবুক ১৪

এবারের লাইনআপে আরও রয়েছে জেনবুক ১৪। প্রায় ১.২ কেজি ওজনের স্লিম এবং হালকা এই ল্যাপটপটি দৈনন্দিন কাজ এবং এআই এর ব্যবহারে ভালো পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ১৪-ইঞ্চির আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এতে সর্বোচ্চ থ্রিকে রেজল্যুশনের এবং ১২০হার্টজ রিফ্রেশ রেট ফিচার আছে। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড এআই অ্যাক্সিলারেশনে তৈরি এই ল্যাপটপটি মাল্টিটাস্কিংও সাপোর্ট করে। এর ব্যাটারি ব্যাকআপ থাকে সর্বোচ্চ ১৭ ঘণ্টা পর্যন্ত।

ভিভোবুক ১৬

২০২৬ সালের ভিভোবুক ১৬ ল্যাপটপটি ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সমন্বয় করা হয়েছে। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজে এই কোপাইলট+ পিসি পাওয়া যাবে। এতে এআই ফিচার, দীর্ঘ ব্যাটারি লাইফ, আইপিএস ডিসপ্লে অপশন রয়েছে। এছাড়া এতে উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য এআই ক্যামেরা লগইন ফিচার এবং মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি