মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

নগদের কোটি টাকার বিএমডব্লিউ বিজয়ীর হাতে হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: সবার মধ্যে টানটান উত্তেজনা। নিস্তব্ধ হোটেলের বলরুম, সবাই যেন ক্ষণ গণনা করছেন। কার হাতে উঠবে নগদের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির চাবি! প্রতিটি মুহূর্ত যাচ্ছে আর উত্তেজনার পরদ উপরে উঠছে। এমনই এক পরিবেশে অভিনেতা অনন্ত জলিল ঘোষণা দিলেন বিজয়ীর নাম, সেই সাথে নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতে নিলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার আজ মঙ্গলবার (১৮ জুলাই) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে হস্তান্তর করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

নগদের মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা দশজনকে বাছাই করে নগদ। ৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে। ভোটের হিসেবে পরের নামগুলো ভোলার মো: নাসিম পেয়েছেন, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো: মাসুম ‍মৃধা। ক্যাম্পেইনে সব মিলে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে।

বিএমডব্লিউ গাড়ি জিতে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন মাহবুব হায়দার কিছুক্ষণ স্তব্ধ থেকে কিছুটা ধাতস্থ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। স্বপ্নের মতো মনে হলেও নগদের এই চমকে শিহরিত মাহবুব হায়দার বলেন, ‘আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। আজকে বিএমডব্লিউ গাড়ি জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। কাল হয়তো বলতে পারব আমার অনুভূতি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’    

পুরো আয়োজন প্রসঙ্গে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ক্যাম্পেইনে ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

গত মার্চে শুরু হয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইনের স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট পৌঁছৈ যায় অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।

এর আগে নগদের মেগা ক্যাম্পেইনটিতে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার তামিম ইকবালসহ আরো অনেক তারকা নগদের হয়ে পুরস্কারগুলো বিতরণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি