মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

‘নগদ ইসলামিক’ আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার বিজয়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ ইসলামিক’-এর আয়োজনে ‘নগদ’ উদ্যোক্তাদের ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় তিন বিভাগে বিজয়ী হয়েছেন কুমিল্লার সাকিবুল ইসলাম, বরিশালের মোহাম্মদ ফাহিমুর রহমান এবং ময়মনসিংহের মোহাম্মদ লাবিব আল হাসান।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক শরীয়াহ সুপারভিসারি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক, ‘নগদ’-এর প্রধান বিপনন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ‘নগদ’-এর প্রধান বিক্রয় কর্মকর্তা মো: শিহাব উদ্দিন চৌধুরী।

মাত্র সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করা ‘নগদ’ এখন সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল এক পরিবার। এই পরিবারের বড় অংশ হলেন ২ লাখ উদ্যোক্তা। এই দুই লাখ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘নগদ ইসলামিক’ আয়োজন করে ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ শীর্ষক প্রতিযোগিতা।

‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার প্রথম ধাপে ১০টি অঞ্চলে প্রতিযোগিরা অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বয়সভিত্তিক গ্রুপে। গ্রুপগুলো ছিলো: ৩ থেকে ৬ বছর বয়সভিত্তিক, ৭ থেকে ১১ বছর বয়সভিত্তিক এবং ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক।এখানে ৬ হাজারেরও বেশি শিশু নিজেদের কণ্ঠে কোরআন তিলাওয়াত রেকর্ড করে পাঠান। অনলাইনে এই ভিডিওগুলো পাঠানো হয়। এর প্রতিটি ভিডিও দেখে যাচাইবাছাই করেছেন ‘নগদ ইসলামিক’-এর শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্যরা । তারা এই ৬ হাজার প্রতিযোগী থেকে বেছে নেন ৩০ জন সেরা প্রতিযোগীকে । প্রতিটি বয়সভিত্তিক গ্রুপ থেকে বেছে নেওয়া হয় ১০ জন করে শীর্ষ তেলোয়াতকারী।

বিচারকদের দায়িত্বে ছিলেন সম্মানিত বিচারক শরীয়াহ সুপারভিজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি এবং শরীয়াহ সুপারভিজরি কমিটির সদস্য মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাদানী।

এই ৩০ জন তিলাওয়াতকারীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে। জাকজমকপূর্ণ এই গ্র্যান্ড ফিনালেতে সবাই দারুনভাবে কোরআন তিলাওয়াত করেন। তারপর প্রতিযোগিতার নিয়ম অনুসারে এখান থেকে বেছে নেওয়া হয় প্রতি বিভাগের তিন জন করে বিজয়ীকে। এই ৯ বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার।

এই প্রতিযোগিতায় ৩ থেকে ৬ বছর বয়সভিত্তিক গ্রুপে বিজয়ী হন  কুমিল্লার সাকিবুল ইসলাম (প্রথম), ময়মনসিংহের সুহাইবা ইসলাম রুশদা (দ্বিতীয়) এবং ঢাকা দক্ষিনের মোসাম্মাৎ আমিনা রহমান মামনুন। ৭ থেকে ১১ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরষ্কার জিতেছেন বরিশালের মোহাম্মদ ফাহিমুর রহমান (প্রথম), ময়মনসিংহের মোহাম্মদ আবদুর রহমান ইয়াসিন (দ্বিতীয়) এবং বগুড়ার ফারিয়া আক্তার (তৃতীয়)। ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরষ্কার জেতেন ময়মনসিংহের মোহাম্মদ লাবিব আল হাসান (প্রথম), বরিশালের নুহা ইসলাম মারিয়া (দ্বিতীয়) এবং ঢাকা উত্তরের মোহাম্মদ রায়হান হোসেন (তৃতীয়)।

ভিন্নধর্মী এই আয়োজন সম্পর্কে ‘নগদ’এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক শরীয়াহ সুপারভিসারি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, “সম্পূর্ণ ইসলামিক শরিয়াহ ভিত্তিক প্লাটফর্ম হিসেবে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি, ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ এর মতো আয়োজন ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন চর্চাকে আরোও উদ্বুদ্ধ করবে। ‘নগদ ইসলামিক’ আগামীতেও এরকম আরোও ভিন্নধর্মী আয়োজন করবে।”  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি