রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
33.7 C
Dhaka

দ্বিতীয় ‘টিএমজিবি-লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি-২০২৩’ তুলে দেন মোস্তাফা জব্বার

সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবি সদস্যদের সন্তানদের ‘ টিএমজিবি-লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি-২০২৩’ ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দ্বিতীবারের মতো এই বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন টিএমজিবি’র সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শিক্ষাক্ষেত্রে সরকারের ডিজিটালাইজেশন ও এর গুরুত্বের কথা তুলে ধরেন। কৃষিভিত্তিক থেকে শিক্ষার এই রূপান্তরের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকের অগ্রযাত্রার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘এখন অভিভাবকদের কাছে দুটো চ্যালেঞ্জ, একটা নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি সন্তানদের যোগ্য হিসেবে গড়ে তোলা। যে দেশটা লাঙল-জোয়ালের দেশ ছিল, যে দেশটা প্রযুক্তিতে পিছিয়ে ছিল, শিল্পে পিছিয়ে ছিল, সেই জায়গাতে পৃথিবী যেখানে বদলে গেছে, বাংলাদেশেও এখন বদলে গেছে। এখন যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। আর স্মার্টফোনের মাধ্যমে দেশ ডিজিটালাইজেশনে এগিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এখন ইন্টারনেটের প্রসার হয়েছে। তাই কোনো শিক্ষার্থীর কাছে এখন ডিজিটাল যন্ত্র না পৌঁছালে তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকবে। এক সময় যখন কোনো তথ্য পেতে লাইব্রেরিতে পড়ে থাকতে হতো, সেখানে হাতের ডিভাইস থেকেই সে সেকেন্ডের মধ্যে সেটি জানতে পারছে।’

জব্বার বলেন, ‘এই ডিজিটাল যন্ত্রের মধ্যে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যেমন খারাপ কনটেন্ট আছে, তেমনি ভালো কনটেন্ট রয়েছে। অনেক অভিভাবক এসব কিছু নজরদারি করে না বলে অনেক সময় শিশুরা খারাপ কনটেন্টের দিকে ঝুঁকে পড়ে। তাই অভিভাবকদের সতর্ক থাকতে থাকে এবং তাদের এই ডিভাইস থেকেই জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে।’

টিএমজিবি তার সদস্যদের ১৭ সন্তানকে এই শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এ ছাড়া ২১ জনকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন সভাপতির বক্তব্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতে লুনা সামসুদ্দোহার অবদান স্মরণ করেন। তিনি এ সময় তার নামে শিশুদের জন্য টিএমজিবি শিক্ষাবৃত্তি প্রণয়ন করতে পারায় তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অতিথিদের সাথে টিএমজিবি

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইক্যাব সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করীম ভূঁইয়া, কম্পিউটার সমিতির পরিচালক মোশাররফ হোসেন সুমন, বাংলাদেশ উইমেন ইন আইটি বা বিডাব্লিউআইটির সভাপতি রেজওয়ানা খান, উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা, নিজের বলার মত গল্প একটা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুঁই। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমজিবির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম দাস্তগীর তৌহিদ সহ কমিটির অন্য সদস্যরা।


অনুষ্ঠানে টিএমজিবি সদস্যদের সন্তানদের বৃত্তির পাশাপাশি সার্টিফিকেটও প্রদান করা হয়।


দেশের প্রযুক্তিখাতে নারী উদ্যোক্তাদের অন্যতম পথিকৃত প্রয়াত লুনা সামসুদ্দোহার নামে সদস্যদের সন্তানদের জন্য এই শিক্ষাবৃত্তি প্রবর্তন করে। দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রাষ্ট্রয়াত্ত ব্যাংক জনতার প্রথম নারী চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার জন্ম ১৯৫৪ সালের ৪ অক্টোবর, ঢাকায়। ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননাসহ দেশ বিদেশে নানান সম্মাননা ও পুরস্কার অর্জন করেন তিনি। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি