শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
34.1 C
Dhaka

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ডাটা সেন্টার সল্যুশন প্রদান করবে শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ১৪ নভেম্বর ২০২৩ তারিখে ডাচ বাংলা ব্যাংক এর প্রধান কার্যালয়ে ‘সাপ্লাই, ইনস্টলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অব ডাটা সেন্টার ইনফ্রাসট্রাকচারাল ইকুইপমেন্ট ফর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’ শীর্ষক প্রজেক্ট এর কার্যাদেশ হস্তান্তর করা হয়।

এসময় ডাচ বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাহ আলম পাটওয়ারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইটি, ইনোভেশন, রিকনসিলেশন এন্ড মনিটরিং ডিভিশন) মোহাম্মদ এমদাদুল হক খান এবং একই বিভাগের ভাইস প্রেসিডেন্ট এন্ড ডেপুটি হেড মো. ওসমান গনি। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এন্টারপ্রাইজ সল্যুশন সেলস এর এজিএম এস.এম কায়েস হোসেন।

উক্ত কার্যাদেশটির অধীনে ৫টি প্রোডাক্ট ক্যাটাগরিতে সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস। সেগুলো হচ্ছে পাওয়ার ইকুইপমেন্ট, কুলিং সিস্টেম, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, প্যাসিভ ইকুইপমেন্ট এবং টায়ার ফোর ডিজাইন ভ্যালিডেশন এন্ড সার্টিফিকেশন।

উক্ত প্রজেক্ট নিয়ে স্মার্ট টেকনোলজিস এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমাদের জানামতে, এটিই দেশের ফাইনান্সিয়াল খাতের ডাটা সেন্টার স্থাপন সংক্রান্ত সবচেয়ে বড় কার্যক্রম। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এমন একটি প্রজেক্টে আমাদের উপর আস্থা রাখায় আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা গত ২৫ বছর ধরে সততার সাথে দেশে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছি। আমরা আশা করছি, এই প্রজেক্টটিও আমাদের দক্ষ টিম সফলভাবে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি