মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
27.4 C
Dhaka

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ জোরদারে ঢাকার রুশ হাউসে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করেছে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়-এর সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় টিএমজিবি সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ মিডিয়া কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
এসব উদ্যোগে রুশ হাউস প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় রুশ হাউসের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাশিয়া সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও রাশিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যম খাতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি