শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

দেশের ইন্টারনেট সেবা নিরাপদ রাখতে ৮০ জন ইঞ্জিনিয়ারকে ৩ দিনের উন্নত প্রশিক্ষন

টেকভিশন২৪ ডেস্ক: ১২ আগস্ট, ২০২৩ বিকালে রাজধানীর হোটেল সারিনায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং আইবিপিসি এর যৌথ উদ্যোগে এ্যাডভান্স বিজেপি রাউটিং এন্ড আইএক্সপি এবং আরপিকেআই, ডিডিওএস এবং নেটওয়ার্কিং সিকিউরিটির (Advanced BGP Routing & IXP and RPKI, DDoS & Network Security) উপর তিন দিন ব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৮০ জন ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে তিন (০৩) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং শিক্ষনার্থীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের উপর মতামত জানতে চান। শিক্ষার্থীরা কর্মশালার সময় বাড়ানো, ডিভিশন বা জোনল ভিত্তিক ট্রেনিং এর ব্যবস্থা করা, বছরে ট্রেনিং এর সংখ্যা বাড়ানো ও অধিকতর ব্যবহারিক শিক্ষার উপরে গুরুত্ব আরোপ, শিক্ষার উপরে অডিও এবং ভিডিও বা স্থির ছবি সকল শিক্ষার্থীদের মাঝে শেয়ার করার ব্যাপারে মতামত প্রদান করেন। সভাপতি মহোদয় আইএসপিএবির পক্ষ থেকে তাদের অভিমতগুলো বাস্তবায়নের জন্য উদ্যেগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি, আইএসপিএবি, নাজমুল করিম ভূঁইয়া, সেক্রেটারী জেনারেল, আইএসপিএবি, মো: আব্দুল কাইউম রাশেদ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল আইএসপিএবি ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ Dave Phelan, APNIC মো: আব্দুল আউয়াল, APNIC মো: আব্দুল্লাহ আল নাছের, APNIC, ও কাজী শামসাদ তাহমিদ, APNIC, কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি আইসিটি সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখা এবং নিরাপদে তথ্যপ্রযুক্তি সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া এবং নেটওর্য়াক তৈরী ও প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা এবং টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পেরেছেন।

অনুষ্ঠানের শেষ অংশে প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি