শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.2 C
Dhaka

দেশিয় পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার শক্তিশালী করছে শপআপ

টেকভিশন২৪ ডেস্ক: শুকরান-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্রতিষ্ঠান শপআপ। দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার আরও শক্তিশালী করাই শপআপ-এর মূল লক্ষ্য। 

এই অংশীদারিত্বের মাধ্যমে শপআপ-এর বিটুবি বানিজ্যিক শাখা মোকাম-এর ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে দেশব্যাপি এককভাবে মিল থেকে সরাসরি মুদি দোকানে শুকরান-এর পণ্য সরবরাহ করবে শপআপ। এতে করে ক্ষতি কমার পাশাপাশি পন্যের গুনগত মান বজায় থাকবে। 

বাংলাদেশ বেশকিছু প্রধান খাদ্য পণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে, ভ্যালু চেইনের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কৃষক, উৎপাদনকারী এবং মিলগুলো পণ্য ডিস্ট্রিবিউশনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ফলে সাধারন মানুষ সাশ্রয়ী ও মানসম্মত দেশিয় পণ্য থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা দূর করতে শপআপ এসব পণ্যের ডিস্ট্রিবিউশন বাড়িয়ে দেশব্যাপি সাধারন ক্রেতাদের কাছে পণ্যগুলো পৌঁছে দিতে কাজ করছে। আমদানি নির্ভরতা কমিয়ে ও মোকাম-এর মাধ্যমে দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচার করে স্থানীয় বাজার শক্তিশালী করাই শপআপ-এর মূল লক্ষ্য। 

এ প্রসঙ্গে শপআপ-এর হেড অব বিজনেস জিয়াউল হক বলেন, “শুকরান-এর সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত, এবং এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে তাদের পন্য পৌঁছে দিব। আমরা দেশিয় ব্র্যান্ড ও পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সর্বদা স্বচেষ্ট। আমরা আমদানি-নির্ভরতা কমিয়ে ও দেশে উৎপাদিত পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।”

শুকরান-এর ফাউন্ডার ও সিইও শামীম ইকবাল বলেন, “শপআপ-এর সাথে অংশীদারিত্ব ও তাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে দেশব্যাপি সাধারণ ক্রেতাদের কাছে আমরা শুকরান-এর পণ্য পৌঁছে দিতে পারবো বলে আমি আশাবাদী।”

শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’ মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে একটি বিস্তৃত ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশব্যাপি ৩.১ কোটি মানুষের নিকট খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিতে শপআপ ছোট-ছোট দোকানের নেটওয়ার্ক কাজে লাগিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ স্থানীয় সাপ্লাই চেইন চ্যানেল প্রতিষ্ঠায় কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি