বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

শপআপ এখন ৭ হাজার জনবলের প্রতিষ্ঠান

টেকভিশন২৪ প্রতিবেদক: শপআপ-এর উদ্ভাবনী ব্যবসায়িক মডেল খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে বিটুবি বানিজ্যের পরিসেবাগুলো বৃদ্ধি ও সহজলভ্য করছে, ফলে ক্ষুদ্র ব্যবসাগুলোর দক্ষতা ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বিটিুবি কমার্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং খুচরা দোকান মালিকদের অথনৈতিক ক্ষমতায়নের লক্ষে কাজ করছে শপআপ।

শপআপ চলতি বছর চার হাজার কোটি টাকার ব্যবসা করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। মঙ্গলবার (৫ নভেম্বর, ২০২৩) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফিফ যুবায়ের জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শপআপ-এর চীফ স্টাফ অফিসার জিয়াউল হক ভুইয়া।

এছাড়া বক্তব্য রাখেন শপআপের ব্র্যান্ড ও যোগাযোগ পরিচালক মোহাম্মদ রাকিবুদ্দৌলা চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে বড় ব্র্যান্ডগুলোর আনাগোনা থাকলেও দেশের প্রায় ৯৮ শতাংশ কেনাকাটা সম্পন্ন হয় স্থানীয় মুদিদোকানের মাধ্যমে। ফলে নতুন কোনো পণ্যের উৎপাদন হলে তা দেশের সর্বত্র গিয়ে পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়’। এ সমস্যা সমাধানে কাজ করছে শপ-আপ।

আফিফ যুবায়ের জামান বলেন, ‘অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত হন। ক্ষুদ্র উৎপাদক ও কৃষকেরা ভালো মানের পণ্য উৎপাদন করেও তা পারছেন না। শপআপের মাধ্যমে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কৃষক ও উৎপাদকের মেলবন্ধন ঘটিয়ে থাকি।’

শপআপের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আফিফ জানান, তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন ৭ হাজার কর্মী, যাঁরা দেশের প্রায় ৩ কোটি মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। ২০২৬ সালের মধ্যে দেশের ৮ কোটি জনসংখ্যাকে সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে শপ-আপ। সারা দেশে শপআপের নিজস্ব হাব রয়েছে ৪২৭টি। যার মধ্যে মোকামের ২৭০ এবং রেডএক্স এর ১৫৭ টি। এগুলোর মাধ্যমে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় ৯০ টনের মতো পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তারা রেডএক্স এবং ব্যবসায়ীদের জন্য ই-কমার্স সাইট মোকামের পাশাপাশি নতুন একটি প্রতিষ্ঠান ‘অঙ্কুর’ নিয়ে কাজ করছে। যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকঋণ পাওয়ায় সহায়তা করা হবে। যা ২০২৪ সালের শুরুতে চালু করবে।

সম্মেলনে শপআপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, চীফ প্রোডাক্ট অফিসার আতাউর রহমান, ফাউন্ডিং মেম্বার ও চীফ স্ট্র্যাটেজি অফিসার শাহীণ সিয়ামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি