বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

ইউএনডিপি ও ড্যাফোডিলের মেগা জব উৎসব

দক্ষ যুবকদের জন্য পরিকল্পনার রূপরেখা দিয়েছেন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ

টেকভিশন২৪ ডেস্কঃ “উচ্চ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল দক্ষ ও কর্মসংস্থানযোগ্য এবং কর্পোরেট এবং উন্নয়ন খাতের জন্য যোগ্য মানব সম্পদ তৈরি করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। আইসিটি মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে ২০,০০০ যুবক-যুবতীকে প্রশিক্ষিত করার জন্য একটি প্রকল্প চালু করছে এবং সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে থাকা ১০ লাখ যুবককে দক্ষ করার জন্য একটি সমন্বিত পরিকল্পনা চালু করেছে।” বলে জানান আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আজ সাভরের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে ০১ ডিসেম্বর থেকে ০৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ‘ফিউচারনেশন ডিআইইউ জব উৎসব ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় স্কুল পর্যায়ে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির মৌলিক বিষয়গুলিকে কিভাবে প্রয়োগ করা যায় তার একটি রুপরেখা তিনি তুলে ধরেন। তিনি ভবিষ্যতের এই স্কুলগুলিকে কাজে লাগানোর জন্য একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান যাতে স্কুলে কিশোর-কিশোরীদের ভবিষ্যত দক্ষতায় আরও ভাল প্রশিক্ষণ দেওয়া যায়।

ড্যাফোডিল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে ‘ফিউচারনেশন ডিআইইউ জব উৎসব ২০২২’ এর উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করছেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় ইউএনডিপি বাংলােেশর আবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েন, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে জব উৎসব আয়োজন করা হয়। জব উৎসবে ২০০ প্রতিষ্ঠানের চাকুরিদাতাগন প্রায় ৩২০০ চাকুরীর অফার এবং ১০০০ শিক্ষার্থীর ইন্টার্নশীপের অফার নিয়ে উপস্থিত হয়েছেন এ জব উৎসবে। তিন দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪০০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০৪০০ শিক্ষার্থী মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলােেশর আবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েন, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউএনডিপি বাংলােেশর সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, এবং ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২ এর আহŸায়ক প্রফেসর ড মোস্তফা কামাল।

প্রায় দুই শতাধিক চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীন ফোন, বাংলালিংক, ব্যাক ব্যাংক, বিকাশ, প্রাণ গ্রæপ, লা মারিডিয়ান, আইসিডিডিআর বি, বেসিস, ইউএস বাংলা গ্রæপ, ক্রিয়েটিভ আইটি, রক্সি পেইন্ট, ডাটা সফট, মেট্রোসিম, আকিজ গ্রæপ, টেনমিনিট স্কুল উল্লেখযোগ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি