সোমবার, জুলাই ২৭, ২০২৬
32.9 C
Dhaka

এলজির ইনফরমেশন ডিসপ্লে সলুশ্যান এনেছে ইউনিক বিজনেস

টেকভিশন২৪ ডেস্কঃ দেশীয় বাজারে এলজির অত্যাধনিক প্রযুক্তি পণ্য এবং সেবা প্রদানে  কাজ করবে দেশে প্রযুক্তি পণ্য সেবাপ্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক বিজনেস সিস্টেমস ।

এবিষয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি  এবং ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় দেশে এখন থেকে এলজির ইনফরমেশন ডিসপ্লে সলুশ্যান সেবা দেবে ইউনিক বিজনেস সিস্টেমস। এলজির ইনফরমেশন ডিসপ্লে সেগমেন্টের মধ্যে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড, ভিডিও ওয়াল অ্যান্ড এলইডি ডিসপ্লে, হসপিটালিটি ডিসপ্লে সলিউশন, ওলইডি ও ট্রান্সপারেন্ট এলইডি।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এলজি ও ইউনিক বিজনেস সিস্টেমসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলজির পক্ষে উপস্থিত ছিলেন এলজিইএসএল বিডির ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, বিটুবি ডিসপ্লে সলিউশন বিভাগের জ্যাকি ইয়াং তাইক জেয়ংএবং প্রোডাক্ট ম্যানেজার রবিউল আওয়াল। ইউনিক বিজনেস সিস্টেমসের পক্ষে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, পরিচালক অপারেশন কর্মকর্তা হাবিবা নাসরিন রিতা, ব্যবস্থাপক জাকির হোসেন, মুজিবুর রহমান, সরোয়ার জাহান, আক্তার হোসেন প্রমুখ।

এলজিইএসএল বিডির ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, বাংলাদেশের বাজার আমাদের পন্যের জন্য আকর্ষনীয়। আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ব্যাবহার করে আমাদের পন্যগুলো তৈরী করি আর তার সাথে রযেছে এর সফট্ওয়্যার অর্থাৎ ক্রেতা সাধারনের যেকোন ধরনের ডিসপ্লে সমাধানে সঠিক সমাধার হতে পারে এলজি ইনফরমেশন ডিসপ্লে সলুশ্যান। অপরদিকে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে দক্ষতার সাথে কাজ করছে। তাদের বাজার দক্ষতা আর আমাদের প্রযুক্তি পন্যসেবা দুইমিলে বাংলাদেশের ক্রেতাদের ভালো কিছু উপহার দেবো বলে আমি মনে করি।

চুক্তি প্রসঙ্গে ইউনিক সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের পথে যেখানে প্রযুক্তি হলো অন্যতম হাতিয়ার। বিশেষ করে শিক্ষা প্রশিক্ষন এবং ব্যবসায়িক কর্মকান্ডে ডিজিটালাইজেশনে আমরা দীর্ঘদিন হতে কাজ করে আসছি। আমাদের কাছে ক্রেতাসন্তুষ্টি গুরুত্বপূর্ণ। তাই নতুন এবং বিশস্ত প্রযুক্তির পণ্যে এবং সেবার প্রতি আমাদের আগ্রহ সবসময়ের । আমাদের বিশ্বাস এই পন্যটি ক্রেতার চাহিদা মেটাতে পারবে।

হাবিবা নাসরিন বলেন, ইউনিক বিজনেস সিস্টেমস মানুষের আস্থার নাম। এলজির সাথে আমাদের এই সর্ম্পকের মাধ্যমে আমরা ক্রেতাদের ভালো কিছূ পণ্যসেবা দিতে পারবো বলে বিশ্বাস করি।

পণ্যের স্বকীয় বৈশিষ্টের কথা উল্লেখ করে প্রোডাক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন, বাংলাদেশের ক্রেতাদের রুচি এবং পছন্দের কথা মাথায় রেখে আমরা প্রযুক্তি পন্যের গুনাগুন এবং মূল্য সাশ্রয়ের দিকে মনোযোগ দিয়েছি। বিশ্বে এলজির ই একমাত্র ব্রান্ড যারা সর্ববুহৎ ইনডোর এল্ডি (১৩৬”) ডিসপ্লে প্রস্তুত করে।

এছাড়াও ঝাকঝকে ছবি এবং কারিগরি উৎকর্ষতায় যুগাধিকাল ধরে  এলজি ডিসপ্লে সুলশ্যন বিশ্ব সেরা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি