শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে ৫টি সেমিনার এবং ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সেমিনারের ভেন্যুও সময় ও শিরোনামসমূহ

২৮ জানুয়ারি বিকাল ২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনারের বিষয় হলো- ‘ফ্রম ভিশন টু রিয়্যালিটি: দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রাজেক্টরি অব বাংলাদেশ’।

২৯ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে থেকে ১১টা পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো-‘বাংলাদেশ হাই-টেক পার্কস: অ্যা গেটওয়ে টু গ্লোবাল ইনভেস্টমেন্ট’।

একই দিনে বিকাল ২:৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো- ‘বিল্ডিং অ্যা সাসটেইনেবল আইসিটি স্টার্টআপ ইকোসিস্টেম: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’।

অন্যদিকে উইন্ডি টাউন হলে বিকাল ৪:০০টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: মিথ ভার্সেস রিয়্যালিটি সেমিনার’ শীর্ষক সেমিনার হবে।

৩০ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে ১১:০০ পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো- ‘অ্যাকসেস টু ফাইন্যান্স টুওয়ার্ডস অপরচুনিটি: ফাইন্যান্সিং অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস ফর স্টুডেন্টস টু বিল্ড অ্যান ইন্টেলিজেন্ট সোসাইটি’।

প্যানেল আলোচনার ভেন্যুও সময় ও শিরোনামসমূহ ২৮ জানুয়ারি বিকাল ৪:০০টা থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে প্যানেল আলোচনার বিষয় হলো- ‘ব্রিজিং গ্যাপস ইন দ্য ইনোভেশন ইকোসিস্টেম: হোয়াট বাংলাদেশ নিডস টু ডু’।

২৯ জানুয়ারি সকাল ১১:৩০টা থেকে দুপুর ০১:০০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত প্যানেল আলোচনার বিষয় হলো- ‘ফ্রম কনজিউমারস টু ক্রিয়েটরস: পজিশনিং বাংলাদেশ ইন দ্য গ্লোবাল সেমিকন্ডাক্টর অ্যান্ড ডিপ-টেক ভ্যালু চেইন’।

৩০ জানুয়ারি সকাল ১১:৩০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত প্যানেল আলোচনার বিষয় হলো- ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড- ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট ভিশন’।

একই দিনে উইন্ডি টাউন হলে বিকাল ৩:০০টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ‘এনেবলর্স অব দ্য ডিজিটাল নেশন: টেলকো অ্যাজ দ্য ফাউন্ডেশন অব ইনক্লুসিভ ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সেমিনারে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। প্রতিদিনই থাকবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি