রবিবার, জুলাই ২৬, ২০২৬
31.6 C
Dhaka

“টিভি দেখার নতুন অভিজ্ঞতা” স্লোগানে যাত্রা শুরু করলো দেশী ওটিটি ‘দোয়েল’

টেকভিশন২৪ প্রতিবেদক: ডিজিটাল বিনোদনের দুনিয়ায় যাত্রা শুরু করলো নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্ল্যাটফর্মটির পথচলা শুরু হয়।

কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদেরকে প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে https://www.doelbd.com/ দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

ধারাবাহিক পরিবেশনায় ‘দোয়েল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এর অনুষ্ঠানের ধরন, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর মঞ্চে যাদুর ছলাকলায় মুগ্ধতা ছড়ান যাদুশিল্পী জুয়েল আইচ। তার চোখ ধাঁধানো ম্যাজিক শো’র পর ছিল শিশু শিল্পীদের নান্দনিক দলীয় পরিবেশনা, যা মিলনায়তনে এক শৈল্পিক আবহ তৈরি করে।

দোয়েলের এই আনুষ্ঠানিক পথচলাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রহমান এবং কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম ও খায়রুল আনাম শাকিল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, ইফতেখার উদ্দিন নওশাদ, আহসান কবির, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান ও বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণসহ আরও অনেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি