শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ নিষিদ্ধ গুগল প্লে স্টোরে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ করা হয়েছে। নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে গুগল। মার্কিন টেক জায়ান্ট জানিয়েছে, প্ল্যাটফর্মটি শারীরিক হুমকি এবং সহিংসতার প্ররোচনার মতো বিষয়বস্তু তাদের নীতিমালা লঙ্ঘন করেছে। খবর বিবিসি

গুগলের এমন সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ট্রুথ সোশ্যাল অ্যাপটি আর ডাউনলোড করতে পারবেন না।

গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ৯ আগস্ট ট্রুথ সোশ্যালকে স্ট্যান্ডার্ড নীতিমালা লঙ্ঘনের বিষয়ে অবহিত করেছি। কীভাবে সমস্যাগুলি সমাধান করা যায় সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। কিন্ত গুগলের পরামর্শ গ্রহণ করেনি ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থাটি।

উল্লেখ্য, ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। এরপর ব্যক্তি উদ্যোগে ট্রুথ সোশ্যাল খুলেন ট্রাম্প। ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্ল্যাটফর্মটিতে খুব বেশি ব্যবহারকারী নেই।

গত বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালের হোস্ট রাইটফোর্জ নামের একটি কোম্পানি। ট্রুথ সোশ্যালের কাছে ওই কোম্পানির পাওনা ১৬ লাখ মার্কিন ডলার। ট্রুথ সোশ্যাল দেনা পরিশোধ করতে পারছে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি