রবিবার, আগস্ট ৩০, ২০২৬
27 C
Dhaka

টুইটারে সর্বাধিক ফলোয়ার মাস্কের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে টুইটারের সর্বাধিক ফলোয়ার বা অনুসরণকারী এখন ইলোন মাস্কের।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের হিসাবে এই ধনকুবেরকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অনুসরণ করছেন ১৩ কোটি ৩০ লাখ ৭৩ হাজারের বেশি ব্যবহারকারী। খবর দ্য ভার্জ।
অন্যদিকে ওবামার ফলোয়ার সংখ্যা ক্রমশ নিম্নমুখী। স‌র্বশেষ হিসাব অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের ফলোয়ার ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৬০১ জন।

২০২২ সালের ২৫ এপ্রিল টুইটারের পরিচালনা পর্ষদ স্পেসএক্স ও টেসলার সিইও ইলোন মাস্কের কাছে চার হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে প্ল্যাটফর্মটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরপর বহু নাটকীয়তা ও দর কষাকষির পরে ২৭ অক্টোবরে চূড়ান্তভাবে হাত বদল হয়।
প্রাথমিক চুক্তির পর থেকেই মার্কিন ধনকুবেরের ফলোয়ার রাতারাতি বাড়তে শুরু করে। শুধু গত জুনে প্রায় ১০ লাখ অনুসরণকারী পেয়েছেন তিনি। পরবর্তী কয়েক মাসে যা ক্রমেই বেড়েছে।

টুইটার অধিগ্রহণের কয়েকদিনের মধ্যেই প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইলোন মাস্ক। এরপর প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে বেশ সরব হয়ে ওঠেন। পরিবর্তন সম্পর্কে ধারাবাহিক ঘোষণা আসতে থাকে।
বেশ কিছু জরিপ করে আলোচিত হন ইলোন মাস্ক। এর মধ্যে দুটি ছিল- তিনি টুইটারের সিইও পদ থেকে সরে যাবেন কি-না এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় টুইটারে ফেরত আনা হবে কি-না।

স্যোশাল মিডিয়া বিশ্লেষকরা বলছেন, ইলোন মাস্কের টুইট করার ধরন বারাক ওবামার থেকে সম্পূর্ণ ভিন্ন। মূলত পেশাগত উদ্দেশ্যে অ্যাকাউন্ট ব্যবহার করেন সাবেক প্রেসিডেন্ট। যেমন; গুরুত্বপূর্ণ কিছুর প্রচার বা প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তার কাজের কিছু বিষয় তুলে ধরা। একই কথা জনপ্রিয় সঙ্গীত তারকা জাস্টিন বিবার ও কেটি পেরির ক্ষেত্রেও সত্য। ফলোয়ারের হিসেবে টুইটারে তাদের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি