রবিবার, আগস্ট ৩০, ২০২৬
27 C
Dhaka

ঈদের আগে ভিভোর সুখবর

টেকভিশন২৪ ডেস্ক:  ঈদের আগেই সুখবর দিল গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ক্যামেরায় নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে যাত্রা শুরু করছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৭ই। ২ এপ্রিল থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফোন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ দক্ষ ভি২৭ই এর ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সী মানুষদের দিবে নতুন অভিজ্ঞতা।

বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। নতুন এই উদ্ভাবন ফটোগ্রাফিকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। এই প্রযুক্তি সুবিধা নিয়েই দেশে এসেছে ভিভো ভি২৭ই। ঈদকে সামনে রেখে ভি২৭ই এর পাশাপাশি ভি২৭ নামে ভি সিরিজের আরেকটি স্মার্টফোনও এনেছে ভিভো। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুইটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষন-এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।

ভি২৭ই তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। অপরদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। যা যেকোনো অবস্থায় কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন প্রোফেশনাল ফটো ও এইচডি সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি ভালো মানের ছবি তুলতে প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ রয়েছে এই স্মার্টফোনে।
দুর্দান্ত ভিডিও করতেও পটু এই স্মার্টফোন। এতে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা চলন্ত অবস্থাতেও কাঁপাকাপি ছাড়াই প্রাণবন্ত শট নিতে সক্ষম। এর ওআইএস প্রযুক্তি ভিডিওকে করবে আরো স্টেবিলাইজড। তাই এই স্মার্টফোন গ্রাহকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই।

৮ জিবি র‍্যামের সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা। ভি২৭ই এর ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার যা মাত্র ১৯ মিনিটেই হবে ৫০% চার্জ।

৭.৭ মি.মি. স্লিম, ফ্লাট ফ্রেমের স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি রঙে। ল্যাভেন্ডার পার্পেল রঙের স্মার্টফোনে রয়েছে পাখির পালকের নকশা যা দেখতে অতুলনীয়। পাশাপাশি গ্লোরি ব্ল্যাক বিভিন্ন দিক থেকে নকশা পরিবর্তন করে দেবে নান্দনিক অনুভূতি। এর ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লেতে মুভি দেখার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করায় মিলবে দারুণ অভিজ্ঞতা।

ভিভোর ভি২৭ স্মার্টফোনটি মিলবে নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙে। ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি দেশের সব জেলায় মিলবে ভি২৭ই ও ভি২৭। ভি২৭ই এর দাম পড়বে ৩২,৯৯৯টাকা । এদিকে ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি