রবিবার, আগস্ট ৩০, ২০২৬
27 C
Dhaka

একই ইন্টারনেট প্যাকেজে তিন ওটিটি প্ল্যাটফর্ম

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটালাইজেশনের সাথে মানুষের  জীবনযাত্রায় পরিবর্তন আসছে এবং সেই সাথে অনলাইনে ভিডিও কনটেন্ট জনপ্রিয় হয়ে উঠছে । তবে, অনলাইনে ভিডিও কনটেন্ট দেখতে বিনোদন প্রেমীদের একটি জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয়- বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার প্রয়োজন হয়, খরচের হিসাব-নিকাশ করে একাধিক ট্র্যানজ্যাকশন করতে হয়। এক্ষেত্রে, গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ সল্যুশন নিয়ে আসার মাধ্যমে তাদের যাত্রাকে আরও সহজ করতে গ্রামীণফোন প্রথমবারের মতো ডেডিকেটেড ইন্টারনেট পোর্টফোলিও নিয়ে এসেছে, যেখানে থাকছে সাশ্রয়ী মূল্যে তিনটি প্যাকেজ।

প্লে প্যাকস নামে ডেডিকেটেড এই ইন্টারনেট প্যাক-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অপট-ইন প্রক্রিয়ার মাধ্যমে চরকি, হইচই ও বায়োস্কোপ প্রাইম – সবচেয়ে জনপ্রিয় এ তিনটি ওটিটি প্ল্যাটফর্মে আনলিমিটেড কনটেন্ট দেখতে পারবেন, যা তাদের ডিজিটাল লাইফস্টাইলে নতুন মাত্রা যুক্ত করবে।

এ প্যাকের মধ্যে রয়েছে তিনটি প্যাকেজ; সাত দিনের জন্য ১৫৮ টাকায় চরকি, হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১২জিবি ইন্টারনেট (৬জিবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ৬জিবি ইন্টারনেট); তিন দিনের জন্য ৪৬ টাকায় হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১.৫জিবি ইন্টারনেট (৫১২ এমবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ১জিবি ইন্টারনেট) এবং ত্রিশ দিনের জন্য ৩৫৮ টাকায় চরকি, হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১২জিবি ইন্টারনেট (৪জিবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ৮জিবি ইন্টারনেট)। ব্যবহারকারীরা এন্টারটেইনমেন্ট ইন্টারনেটের পাশাপাশি রেগুলার ডেটা উপভোগ করতে পারেন। ১৩ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত চলবে এবং গ্রাহকরা ক্যাম্পেইনের সময় যতবার খুশি ততবার এই অফারটি উপভোগ করতে পারবেন।   

এ নিয়ে গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, “গ্রামীণফোনে গ্রাহককে কেন্দ্র করেই আমরা সব কিছু করি। আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে এবং তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে সবসময় উদ্ভাবনী সল্যুশন নিয়ে আসার চেষ্টা করি । সময়ের সাথে সাথে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল পরিবর্তিত হচ্ছে। গ্রাহকরা এখন ওটিটি প্ল্যাটফর্মে বিনোদনমূলক কনটেন্ট দেখতে পছন্দ করেন। এ নিয়ে তাদের আগ্রহও বেড়ে যাচ্ছে। তাদের বিনোদনের চাহিদা পূরণে এবং সবাইকে তাদের প্রয়োজনীয়তার সাথে যুক্ত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি পূরণে গ্রামীণফোন ডেডিকেটেড ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে। খুব সহজেই তারা এ প্যাকগুলো সাবস্ক্রাইব করতে পারবেন।” স্কি

টো ব্যতীত গ্রামীণফোনের সকল গ্রাহক এ অফার উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি