সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
29.2 C
Dhaka

টিকটক ও জাগো ফাউন্ডেশনের “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইন চালু

অনলাইন নিরাপত্তা নিশ্চিতে টিকটক ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক : শর্ট ভিডিও এর জনপ্রিয় গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক এবং জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আবারও চালু হয়েছে “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইন। রাজশাহী ও রংপুর বিভাগে ব্যাপক সাফল্যের পর ক্যাম্পেইনটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। অনলাইন দুনিয়ায় কিভাবে নিরাপত্তা বজায় রাখতে হয়, সেটি সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এই ক্যাম্পেইনের লক্ষ্য। এই ক্যাম্পেইনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অনলাইনে সুরক্ষা, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার এবং পজিটিভ কনটেন্ট তৈরি।

২০২৩ সালের আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি চলবে। খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ১৮টি জেলার তরুণরা এতে অংশগ্রহণ করবে। ক্যাম্পেইনটির মাধ্যমে প্রতিটি জেলায় “অনলাইন সেফটি আড্ডা” নামে একটি দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা অনলাইনে নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাদের নিজ দায়িত্বগুলো বুঝতে পারছে। এর পাশাপাশি ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকতে হবে সে সম্পর্কে তারা জানতে পারবে।

প্রতিটি বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর ওয়ার্কশপ শেষ হওয়ার পরে, একটি বিভাগীয় সেমিনারের আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবে ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা, স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা। এই সেমিনারের মূল লক্ষ্য হল একটি জাতীয় পর্যায়ের সংলাপ শুরু করা, যাতে একাধিক স্টেকহোল্ডারকে অন্তর্ভুক্ত করে সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট অভিজ্ঞতা উন্নত করা যায়।

মাঠ পর্যায়ের কাজের পাশাপাশি “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি অনলাইনেও কাজ করবে। সবাই যেন সচেতনতামূলক কনটেন্টগুলোর ব্যাপারে জানতে পারে, সেই কারণে টিকটকের পাশাপাশি অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও এই ক্যাম্পেইন টি চলবে। ক্যাম্পেইনের মূল বার্তা এবং উদ্দেশ্যগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে তৈরি করা হচ্ছে ভিডিও এবং স্ট্যাটিক কনটেন্ট। সামাজিক মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সার্বিক প্রচারণার জন্য ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

“সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটির মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ অনলাইন নিরাপত্তা নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শিখছে। নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে তরুণদের প্রয়োজনীয় তথ্য জানানো এবং অনলাইনে নিত্যনতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি