শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

টফি-তে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এ  ১০০ কোটি ভিউয়ের মাইলফলক

টেকভিশন২৪ ডেস্কঃ  ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TMএর  প্রায় ১০০ কোটি ভিউ নিয়ে, নতুন এক মাইলফলক অর্জন করেছে বাংলাদেশে এই টুর্নামেন্টের একমাত্র ডিজিটাল সম্প্রচারকারী প্লাটফর্ম টফি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে  প্রায় ১.৫৫ কোটি  দর্শক একত্রিত হয়েছিল টফিতে ,যা দেশের ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্মের জন্য একটি রেকর্ড। ১৮ নভেম্বর ২০২২ তারিখে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে ফাইনাল পর্যন্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করতে দেশের ফুটবল ভক্তরা টফিকে বেছে নিয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো লক্ষ লক্ষ দর্শক এই ফুটবলের আসর দেখার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে, যা আগে সম্প্রচার করা হতো শুধু টিভিতে।

বাংলালিংক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TM এর একমাত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সম্প্রচারকারীর স্বত্ব গ্রহণ করে। বাংলালিংক-এর ডিজিটাল বিনোদনের অ্যাপ টফি দেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এই মেগা  ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে, যাতে ফুটবল ভক্তরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচ টফি-তে উপভোগ করেছে। এছাড়া বড় পর্দায় বিশ্বকাপ নিয়ে আসতে, ও দর্শকদের আরও স্বাচ্ছন্দ্যের সাথে খেলা দেখার অভিজ্ঞতা দিতে ভিশন, ওয়ালটন এবং র‌্যাংগস এর  মতো শীর্ষস্থানীয় স্মার্ট টিভি ব্র্যান্ডগুলির সাথে চুক্তিবদ্ধ হয় টফি।

বিকাশ বাংলালিংক-এর পেমেন্ট ও অ্যাডভার্টাইজিং পার্টনার হিসেবে সহযোগিতা করেছ, এবং টফি-তে দর্শকদের জন্য আকর্ষণীয় প্যাকেজ অফার করেছে। বাংলালিংক স্ট্রিমিং স্কেলেবিলিটি ,এবং অরগ্যানিক সার্চ রেজাল্টের জন্য গুগল-এর সহযোগিতাও নিয়েছে। এছাড়া বাংলালিংক ফাইনাল ম্যাচের দিন কনসার্টসহ একটি ফুটবল উৎসবের আয়োজন করে, যাতে অংশগ্রহণ করে হাজার হাজার ফুটবল ফ্যান।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক্র অস বলেন, “ভবিষ্যৎমুখী একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা মানুষের খেলা দেখার ধরনে যে পরিবর্তন এসেছে, সেটিকে বিবেচনা করেছি। আমরা দর্শকদেরকে নিজেদের মতো করে খেলা উপভোগের সুযোগ দিয়েছি টফি-তে। দর্শকদের এই বিপুল সাড়া ডিজিটাল অপারেটর হিসাবে আমাদের অগ্রযাত্রার আরও একটি প্রতিফলন। আমরা সব দর্শক, অংশীদার এবং বিজ্ঞাপনদাতাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের উৎসাহ এবং সমর্থন টফি-এর এই প্রচেষ্টাকে  সফল করেছে। এই সাফল্য সামনের দিনগুলিতে টফি-তে আরও উন্নত মানের কনটেন্ট নিয়ে আনতে  উৎসাহিত করবে।”

টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের সেরা অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি