মঙ্গলবার, জুন ২, ২০২৬
29.5 C
Dhaka

টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন ৮০ লাখ দর্শক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ১০ কোটি মিনিটেরও বেশি সময় ধরে দর্শকরা সরাসরি উপভোগ করেছে। টফি-এর এই  আয়োজন ইতোমধ্যে দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।     

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ছিলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ।  ১০ লাখেরও বেশি দর্শক এই ম্যাচটি সরাসরি টফি-তে উপভোগ করেছেন। দুই দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকদের ব্যাপক আনন্দ দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকদের, কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ হাসি তারা হেসেছেন। উপমহাদেশের ক্রিকেটের ধ্রুপদী লড়াই ভারত-পাকিস্তান ম্যাচটিও ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রাইম টাইমে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি ১৩ লাখেরও বেশি দর্শক একই সাথে উপভোগ করেছে। টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০ লাখ দর্শক টফি-তে টি- টুয়েন্টি বিশ্বকাপ উপভোগ করেছেন। টুর্নামেন্ট নির্ধারণী পর্যায়ের দিকে আগানোর সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে বাংলালিংক-এর নিজস্ব প্ল্যাটফর্ম টফি। তাই বাংলাদেশের যে-কোন স্থান থেকে সরাসরি খেলা উপভোগ করার জন্য টফি দর্শকদের একমাত্র গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বাংলালিংক ছাড়াও অন্য যে-কোনও মোবাইল নেটওয়ার্ক থেকেও এক্সেস করতে পারার কারণে টফি সকল মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।    

সময়ের সাথে মানুষের জীবনের গতিও বৃদ্ধি পেয়েছে। চলতি পথে সরাসরি খেলা দেখাসহ আরও  অন্য সকল বিনোদনের একটি নির্ভরযোগ্য স্থান হয়ে উঠেছে টফি। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই কর্মস্থলে যাওয়া ও কর্মস্থল থেকে ফেরার সময়ে অনুষ্ঠিত হওয়াতে দর্শকরা টফি-এর মাধ্যমে খেলাগুলো সম্পূর্ণ উপভোগ করতে পারছেন।   

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সব সময় দর্শকদের মানসম্মত বিনোদনের চাহিদা মেটাতে সচেষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে টফির ১০ কোটি/ ১০০ মিলিয়ন মিনিট স্ট্রিমিং দ্বারা বুঝা যায় যে, দর্শকরা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং এজন্য আমরা টফি-এর গ্রাহকদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের স্পোর্টস স্ট্রিমিং চাহিদা মেটাতে আমরা  প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২™, এশিয়া কাপ ক্রিকেট ২০২৩, এবং পুরুষদের আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মত বড় আসরের সফল সম্প্রচার করেছে টফি। আমরা আশা করি আমাদের দর্শকরা টফির সাথে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করবে। একইসাথে আমরা পঞ্চাশের অধিক বিজ্ঞাপনদাতা ব্র্যান্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের প্রতি আস্থা রেখেছেন। এটি বিজ্ঞাপন প্রচারের দেশীয় প্ল্যাটফর্ম হিসাবে টফি-এর সামর্থ্যকেও তুলে ধরে।”  

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে, আইওএস ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে ও স্যামসাং টিভি ব্যাবহারকারীরা টিজেন অ্যাপ স্টোর থেকে সহজেই টফি ডাউনলোড করে নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি