মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

হাইব্রিড অফিসের জন্য জাবরার স্মার্ট সল্যুশন অবমুক্ত

টেকভিশন২৪ ডেস্কঃ  প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগের মাধ্যমে ব্যয় অর্ধেকে কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে স্বয়ংক্রিয়ভাবে ‘ভার্চুয়াল রুম’ স্থাপনের মাধ্যমে ‘অন দ্যা গো’ গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেয়ার দুর্দান্ত একটি সল্যুশন বাংলাদেশে অবমুক্ত করলো টেক রিপাবলিক লিমিটেড। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্বখ্যাত ব্র্যান্ড জাবরা প্যানাকাস্ট সিরিজের ভিডিও কনফারেন্সিং ও ইভলভ সিরিজের ইয়ার বাডের মোড়ক উন্মোচন করা হয়। 

জাবরা দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পিটার জায়াসেলান, এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের সহযোগী পরিচালক ইয়োগেস ক্যালে এবং ব্যবসায় উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক বিনোদ কুমার এস কে সঙ্গে নিয়ে হাইব্রিড ওয়ার্কিং পরিবেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলার এই ডিভাইস দুটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ।

এসময় পিটার বলেন, “কিছুদিন আগেও অফিসের কাজে ভিন্ন ভিন্ন অবস্থান এবং সময় অঞ্চল থেকে পেশাদারদের সংযুক্ত হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এখন বিশ্বে এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। অতিমারি করোনা কালে এবং এর পরও সেই পরিস্থিতি বদলে গেছে। অফিস কর্মীরা এখন হাইব্রিড মুডে কাজ করেন। তাদের স্বচ্ছন্দ্য মাথায় রেখে, আমরা আমাদের নতুন অফার জাবরা ইভলভ ২ বাড চালু করতে পেরে আনন্দিত যা নান্দনিকভাবে কর্মরত পেশাদারদের জন্য উপযুক্ত।

অপরদিকে ফয়েজ মোর্শেদ বলেন, টেক রিপাবলিক শুরু থেকেই সবাইকে সেরা সল্যুশন দেয়ায় প্রতিশ্রুতিবদ্ধ। সঙ্গে সঙ্গে এই সল্যুশন যেনো সাময়িক না হয়ে দীর্ঘ মেয়াদে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি স্মার্ট ভাবে কাজ করতে সহায়তা করে সে দিকেই বেশি গুরুত্ব দেই। সেই কথা মাথায় রেখেই আমরা আজ প্যানাকাস্ট ও ইয়ারবাড উন্মোচন করলাম।

মিট দ্যা প্রেসে করোনা পরবর্তি সময়ে যেহেতু ভার্চুয়াল অফিসের গুরুত্ব বাড়ার পাশাপাশি খরচ কমাতে অনেকেই অফিস স্পেস ছোট করে আনছেন এবং চলতি অবস্থায় মোবাইলেই জরুরী কাজ সারতে হচ্ছে সেজন্য ‘প্যানাকাস্ট’ ও ‘ইয়ারবাড’ এখন হাইব্রিড অফিসের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠছে বলে জানান টেক রিপাবলিকের নির্বাহী পরিচালক ও জাবরা ব্র্যান্ড বোদ্ধা মেহেদী হাসান। তিনি জানান, প্যানাকস্ট এর মূল বৈশিষ্ট হলো এটি দেয়ালের সঙ্গে জুড়ে দিলে তা কয়েক ইঞ্চির মধ্যেই ১৮০ ডিগ্রি কোনে কাজ করে। এমনকি পাশে থাকা হোয়াইটবোর্ডের সব লেখা ও ভিডিও বৈঠকে উপস্থিত কিংবা সংযুক্তদের নিকটবর্তী রুমে বিভক্ত করে সবার কাছে সমান ভাবে উপস্থাপন করে। যখন যিনি কথা বলেন, স্বয়ংক্রিয়ভাবে তাকেই অনুসরণ করে। তারহীন প্রযুক্তির কারণে পুরো পরিবেশকে রাখে নিট অ্যান্ড ক্লিন। আর ইয়ারবাডটি ‘যতই নয়েজ থাকুক না কেনো তা সযত্নে দূরে সরিয়ে শুধু আলাপচারী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ রাখে।         

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি