বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

‘জহির রায়হান স্টুডেন্ট ফিল্ম ল্যাব’ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে

টেকভিশন২৪ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS) আয়োজিত এই উৎসবের ত্রয়োদশ আয়োজনের সহযোগিতায় ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)।

৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে এবারের আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধির পক্ষে ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশের সিনিয়র প্রটেকশন অফিসার, সুভাস উস্তে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একটি আধুনিক অ্যামিনেশন ল্যাব সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’ ৪০টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের অ্যানিমেশন ল্যাব সেন্টার তৈরি এবং হাজার তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে একটি ‘জহির রায়হান স্টুডেন্ট ফিল্ম ল্যাব’ স্থাপনে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে এই ল্যাবটিতে তরুণ শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতারা সিনেমা বানানোর ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়িয়ে তোলার সুযোগ পাবেন। এছাড়া, ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘শরণার্থীদের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আওয়াজ তুলবে এটাই আমার প্রত্যাশা। চলচ্চিত্র, ছবি- এগুলো অত্যন্ত গভীর গুরুত্ব বহন করে। ইতিহাসকে তুলে ধরে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের একটি বড় উৎসবের আয়োজন করছে এতে আমরা গর্বিত। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই ধরনের আয়োজনের আরও বিস্তৃত সমর্থন দেবে।’

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ ভূঞা বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে এই ধরনের আন্তর্জাতিক উৎসব আয়োজন করা সহজ ছিল না। মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আমাদের অভিভাবক ও শিক্ষক মাকসুদ কামাল স্যার এবং ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল-

* জহির রায়হান বেস্ট শর্ট- আফটার ক্লাস। পরিচালক- চার্লস্‌ জিউঝি ডঙ (যুক্তরাষ্ট্র)

* তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর- লটারী। পরিচালক- কে এম কনক (বাংলাদেশ)

* শর্ট ফিল্ম অন রিফিউজি বিজয়ী- ম্যাচস্টিক। পরিচালক- মাহমুদ আহমেদ (ফিলিস্তিন)

* শর্ট ফিল্ম অন রিফিউজি রানারআপ- ফ্রেমস। পরিচালক- জাফর ইয়রগার্ন্সি (তুরস্ক)

এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে অনারেবল মেনশন লাভ করেছে-    

*  হোয়েন দ্যা সাইলেন্স কাম্‌স (তাইওয়ান)। পরিচালক- চাং চুন-তিং

* দ্যা সিরামিস্ট (ইউক্রেন)। পরিচালক- নিকিতা ক্যাসেল

* অটাভা (স্লোভেনিয়া)। পরিচালক- লানা ব্রিগার

* দ্যা ম্যান হু ফরগট টু ব্রিথ (ইরান)। পরিচালক- সামান হোসাইনূর

* ওয়াল অব কাইন্ডনেস (ইরান)। পরিচালক – হামিদরেজা হিদাজি।

‘Take your camera, frame your dream’ শিরোনামে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (IIUSFF) উৎসব ২০০৭ সালে যাত্রা শুরু করে। মূলত বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকের কাছে তুলে ধরার উদ্দেশ্য থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করে থাকে। এ বছর এ উৎসবের ১৩তম আসরে বিশ্বের ৯৫ টি দেশ থেকে মোট ১৩১০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি