শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

চলতি অর্থবছরের আর্থিক ফলাফল প্রকাশ করেছে ওরাকল

  • চতুর্থ প্রান্তিকে শেয়ার প্রতি আয়: জিএএপি ইপিএস ও নন- জিএএপি ইপিএস যথাক্রমে ৩৯ শতাংশ ও ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৭ ও ১.৫৪ মার্কিন ডলার হয়েছে।
  • চতুর্থ প্রান্তিকে ক্লাউড অ্যাপ্লিকেশন থেকে আয়: ফিউশন ইআরপি, ফিউশন এইচসিএম ও নেটসুইট ইআরপি থেকে যথাক্রমে ৪৬ শতাংশ, ৩৫ শতাংশ ও ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
  • চতুর্থ প্রান্তিকে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে আয়: দ্বিতীয় প্রজন্মের ক্লাউড ও অটোনোম্যাস ডাটাবেজ থেকে আয় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টেকভিশন২৪ ডেস্ক:  ওরাকল কর্পোরেশন ২০২১ সালের চতুর্থ প্রান্তিকেন আর্থিক ফলাফল প্রকাশ করেছে ১৫ জুন, ২০২১। বছরান্তে ওরাকলের মোট ত্রৈমাসিক আয় ৮ শতাংশ বেড়ে ১১.২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সার্ভিস ও লাইসেন্স সাপোর্ট থেকে আয় ৮ শতাংশ বেড়ে ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্লাউড লাইসেন্স ও অন-প্রিমিজেজ লাইসেন্স থেকে আয় ৯ শতাংশ বেড়ে ২.১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

চতুর্থ প্রান্তিকে জিএএপি অপারেটিং আয় ৫ শতাংশ বেড়ে ৪.৫ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪০ শতাংশ। নন-জিএএপি অপারেটিং আয় ৬ শতাংশ বেড়ে ৫.৪ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৯ শতাংশ। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ২৯ শতাংশ ও ২০ শতাংশ বেড়ে ৪ ও ৪.৫ বিলিয়ন ডলার হয়েছে। প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ৩৯ শতাংশ ও ২৯ শতাংশ করে বেড়ে যথাক্রমে ১.৩৭ ও ১.৫৪ ডলার হয়েছে।

স্বল্পমেয়াদী স্থগিত রাজস্ব গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.৮ বিলিয়ন ডলার হয়েছে। অপারেটিং অর্থ প্রবাহ ২১ শতাংশ বেড়ে গত বারো মাসের মধ্যে রেকর্ড ১৫.৯ বিলিয়ন ডলার হয়েছে।

২০২১ অর্থবছরে মোট রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৪০.৫ বিলিয়ন ডলার। ক্লাউড সার্ভিস এবং লাইসেন্স সাপোর্ট রাজস্ব ৫ শতাংশ বেড়ে ২৮.৭ বিলিয়ন ডলার হয়েছে। ক্লাউড লাইসেন্স এবং অন-প্রিমিসেস লাইসেন্স রাজস্ব ৫ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৫.৪ বিলিয়ন ডলার।

চলতি ২০২১ অর্থবছরে জিএএপি অপারেটিং আয় ৯ শতাংশ বেড়ে ১৫.২ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৩৮ শতাংশ। নন-জিএএপি অপারেটিং আয় ৯ শতাংশ বেড়ে ১৯.০ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৭ শতাংশ। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ৩৬ শতাংশ ও ১১ শতাংশ বেড়ে ১৩.৭ ও ১৪.১ বিলিয়ন ডলার হয়েছে। প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ৪৮ শতাংশ ও ২১ শতাংশ করে বেড়ে যথাক্রমে ৪.৫৫ ও ৪.৬৭ ডলার হয়েছে।

ওরাকলের সিইও সাফরা কার্টজ বলেন, “আমরা চতুর্থ প্রান্তিকে ব্যবসায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছি যেখানে মোট আয় প্রায় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ও শেয়ার প্রতি নন-জিএএপি আয় ০.২৪ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্লাউড অ্যাপ্লিকেশন ব্যবসায় অভাবনীয় সাফল্য এসেছে। বর্তমানে আমাদের ওরাকল ফিউশন পৃথিবীর সর্ববৃহৎ ক্লাউড ইআরপি ব্যবসা এবং ওরাকল নেটসুইট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্লাউড ইআরপি ব্যবসা।”

ওরাকলের চেয়ারম্যান ও সিটিও ল্যারি এলিসন বলেন, “বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুটি ডাটাবেজ হল ওরাকল অটোনোম্যাস ডাটাবেজ ও ওরাকল এমওয়াইএসকিউএল। অতীতের ধারাবাহিকতায় এবারো ওরাকল ডাটাবেজ আমাদের ভাল মুনাফা উপহার দিয়েছে।”

বোর্ড অব ডিরেক্টরস শেয়ার প্রতি ০.৩২ ডলার মুনাফা ঘোষণা করেছে। এই মুনাফা ১৫ জুলাই ২০২১ তারিখের মধ্যে শেয়ারহোল্ডারদের দিয়ে দেয়া হবে যা তারা ২৯ জুলাই ২০২১ তারিখে তুলতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি