সোমবার, আগস্ট ৩১, ২০২৬
27 C
Dhaka

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ ৬ টাকায়

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় মৎস্য, ডেইরি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি সবাইকে দেশের সংকটে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনেদেন “নগদ” ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমিয়ে ৬ টাকায় নিয়ে এসেছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের সংকটে সবাইকে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র “নগদ”-এর খরচ কমানোর জন্য পরিকল্পনা করেন।

এরই অংশ হিসেবে “নগদ” নিয়ে এসেছে ‘স্বাধীন মার্চেন্ট’। এখন থেকে প্রতি হাজারে মাত্র ৬ টাকা খরচ করে একজন “নগদ” ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তাঁর ব্যবসায়ীক প্রয়োজনে ক্রয়কৃত মালামালের পেমেন্ট হিসেবে আরেকজন “নগদ” ‘স্বাধীন মার্চেন্ট’কে পেমেন্ট করতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমলে পরোক্ষভাবে উপকৃত হবে বাংলাদেশের সকল মানুষ। ফলে মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে “নগদ”-এর এই উদ্যোগ।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) “নগদ” মনে করে, ক্ষুদ্র ব্যবসায়ী বাঁচলে মানুষ বাঁচবে। এ কারণে দেশের এই সঙ্কটময় মূহুর্তে রাষ্ট্রীয় সেবা “নগদ” পাঁচ ধরনের ব্যবসা ও ব্যবসায়ীর পাশে দাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ (ফার্মেসি), নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (গ্রসারি), পোস্ট অফিস, বাজার এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এ ছাড়া মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় দেশে লকডাউনের শুরু থেকে মোবাইল অপারেটরগুলোর সাথে কথা বলে সারা দেশের মোবাইল টপ-আপ রিটেইলারদের ডিজিটালি টাকা কেনার ব্যবস্থা করে “নগদ”। এর ফলে রবি, বাংলালিংক ও টেলিটক-এর রিটেইলাররা চাইলেই যেকোনো সময় মোবাইলে ডিজিটালি টপ-আপ কিনতে পারছেন “নগদ”-এর মাধ্যমে। ফলে “নগদ”-এর কারণে এই দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছে সাধারণ মানুষ।  

এ ছাড়া “নগদ” দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি “নগদ”-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগের তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন “নগদ”-এর কর্মীরা। “নগদ” বিশ্বাস করে, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে”।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি