বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

গার্মেন্টস শ্রমিকদের জন্য সহজেই বিকাশ অ্যাকাউন্ট

সরকারি প্রণোদনা বিতরণের উদ্যোগ

টেকইকম ডেক্স: করোনা প্রতিরোধে বিশেষ এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রাণ রপ্তানিমূখী শিল্পের শ্রমিকদের প্রণোদনার অর্থ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিতরণের নির্দেশ দিয়েছে সরকার।

বিকাশ সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে গার্মেন্টস প্রতিষ্ঠান এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে যৌথভাবে শ্রমিকদের অ্যাকাউন্ট খোলার সেবা দিচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা তাদের সুবিধামত বিকাশের ই-কেওয়াসি ব্যবহার করে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন- সে বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সচেতনতা তৈরি করছে প্রতিষ্ঠানটি। একই সাথে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পিন ও ওটিপি গোপন রাখতে বিজ্ঞাপনের মাধ্যমেই সচেতন করা হচ্ছে।

এর পাশাপাশি সারাদেশে বিকাশের নির্ধারিত ডিজিটাল ই-রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়েও সামাজিক দূরত্বেও নির্দেশনা মেনে অ্যাকাউন্ট খুলতে পারছেন শ্রমিকরা।
যদি কোন গার্মেন্টস শ্রমিকের জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে শ্রমিকদের জন্ম নিবন্ধন সনদ দিয়েও অ্যাকাউন্ট খুলে দেয়া হচ্ছে। গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যতালিকা অনুসারে বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলতে শুরুতে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে এবং নিজের ছবি তুলে কয়েক মিনিটেই একাউন্ট খোলার কাজ সম্পন্ন করতে পারবেন শ্রমিকরা।

নিকটবর্তী ডিজিটাল ই-রেজিস্ট্রেশন পয়েন্টে যে সিমে অ্যাকাউন্ট খুলতে চান সেই সিমসহ মোবাইল এবং জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে গিয়ে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন শ্রমিকরা।

বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন পদ্ধতিতেই সম্পূর্ণ বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবা পাবেন শ্রমিকরা। যেসব শ্রমিকের আগে থেকেই বিকাশ অ্যাকাউন্ট আছে তারা তাদের প্রতিষ্ঠানকে অবহিত করে ঐ অ্যাকাউন্টেই প্রণোদনার অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিকাশ সূত্রে জানা যায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক, গার্মেন্টস প্রতিষ্ঠান এবং শ্রমিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততা, নির্ভুলতা, নিরাপত্তার সাথে বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য শ্রমিকদের বেতন-ভাতা বিকাশ অ্যাকাউন্টে পাওয়ার পর তা ক্যাশআউট করতে বাড়তি কোন অর্থ প্রয়োজন হবে না। বিকাশ এবং গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই খরচ বহন করবে ফলে শ্রমিক তার বেতনের পুরো অর্থই পেয়ে যাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি