মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

ক্ষুদ্র উদ্যোক্তার কাছে পণ্য পৌঁছাবে ইভ্যালির ‘এসএমই ডিল’

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের কারখানা থেকে উৎপাদিত পণ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও বিক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতে দেশের অন্যতম ডিজিটাল মার্কেটপ্লেস ইভ্যালি নিয়ে এসেছে ‘এসএমই ডিল’।

এর মাধ্যমে ইভ্যালির প্ল্যাটফর্মে অর্ন্তভুক্ত পণ্য উৎপাদকের কাছ থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা সরাসরি অর্ডার করতে পারবেন। আর অর্ডার করা পণ্য যথাসময়ে ব্যবসায়ীদের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করবে ইভ্যালি।

আজ সোমবার (২৫ জানুয়ারি ২০২১) ইভ্যালির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এসএমই ডিল’ সম্পর্কে বিস্তারিত জানান প্রতিষ্ঠানটির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম।

সাজ্জাদ আলম বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বড় অর্ডারের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় মূল্যে পণ্য সরবরাহ করা হবে। এছাড়া অর্ডারকৃত পণ্য সময়মতো ডেলিভারির জন্য বিশেষ লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা থাকবে। সব ধরণের পণ্য দেশের যেকোনো স্থানে চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়াই হলো ইভ্যালির আসল শক্তি।
তিনি বলেন, দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো কারখানা থেকে উৎপাদিত বিভিন্ন ধরণের পণ্য প্রচলিত সরবরাহ পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে পৌঁছানো খুবই কষ্টকর। ইভ্যালির এসএমই ডিল এই কষ্ট দূর করে উৎপাদকের সাথে ডিলার ও খুচরা বিক্রেতার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এটুআই আইসিটি ডিভিশন ই-কমার্স বিভাগের প্রধান রেজোয়ানুল হক জামি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি অবশ্যই একটি সময় উপযোগী পদক্ষেপ এবং করোনা পরবর্তী সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ ব্যবসা সম্প্রসারণ ও লাভজনক করার।

অনুষ্ঠানে ইভ্যালির নির্বাহী পরিচালক (কৌশল ও বাস্তবায়ন শাখা) এহসান সরওয়ার চৌধুরী, বাণিজ্যিক শাখার গ্রুপ হেড এনামুল হক, হেড অব ব্র্যান্ড মোহাইমেন সিদ্দিকিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি