শনিবার, মে ২, ২০২৬
25 C
Dhaka

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’ অ্যাপের মাধ্যমে

spot_img

টেকভিশন ডেস্ক:  কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে কাগুজে টাকার ব্যবহার না করে কেবল মোবাইল ওয়ালেটের মাধ্যমে টেস্ট ফি প্রদান বেশ সাড়া ফেলেছে। দেশের সংকটকালে মানুষের পাশে থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-ই একমাত্র এই সেবাটি দিচ্ছে।

সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় দেশের সবচেয়ে কম খরচে কোভিড-১৯ টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। গত আগস্ট মাসের শুরু থেকে সেবাটি চলমান রয়েছে। এর আওতায় ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকা ফি প্রদান করে টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করানো যাচ্ছে।

এ ছাড়া বিদেশগামী যাত্রীরা মাত্র ১,৫০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিডের টেস্ট করাতে পারছেন। দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে এক শতাংশ চার্জ প্রদান করতে হয়।

সময়োপযোগী এই সেবাটি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচলক তানভীর এ মিশুক বলেন, শুরু থেকেই ‘নগদ’ সরকারের পাশে থেকে কোভিড মহামারি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেবামূলক এই কাজটির সঙ্গে যুক্ত থাকাও সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন তিনি।

“আমরা সব সময়ই দেশ ও জনগণের জন্য কাজ করছি। ‘নগদ’-এর মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদান করায় মানুষ কিছুটা হলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে পেরেছে। একই সঙ্গে কাগুজে টাকার মাধ্যমে ভাইরাস ছাড়ানোও নিয়ন্ত্রণ করা গেছে,” বলেন মিশুক।

গ্রাহক খুব সহজেই, ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি দিয়ে কোভিড-১৯ টেস্ট ফি প্রদান করতে পারছেন। অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনটি ক্লিক করতে হবে।

বিদেশাগামীদের MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনটি ক্লিক করতে হবে। একই সঙ্গে টাকার অংক (১০০/১,৫০০) টাইপ করে পিন টাইপ করতে হবে। এরপর ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস এসে যাবে।

অন্যদিকে আবার ইউএসএসডি ব্যবহার করে কোভিড টেস্টের ফি প্রদান করতে *১৬৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ চেপে বিল-পে সিলেক্ট করতে হবে। বিলার লিস্ট থেকে Covid19 Sample Collection Fee সিলেক্ট করে টাকার পরিমাণ (১০০/১,৫০০) লিখে পিন টাইপ করতে হবে। তাহলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে (www.corona.gov.bd) ঠিকানায় ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি