মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করেছে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি এক বিবৃতিতে দক্ষিণ কোরীয় জায়ান্টটি জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

মাইক্রোসফট সমর্থিত চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে এআইয়ের চ্যাটবটগুলোর প্রতি বৈশ্বিক আগ্রহ বেড়েছে। প্রবন্ধ রচনা, গান লেখা, পরীক্ষা দেয়া এবং এমনকি সংবাদ প্রতিবেদন তৈরিতে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এ চ্যাটবট প্রযুক্তি। চ্যাটজিপিটি এবং এর প্রতিযোগী চ্যাটবটগুলো কীভাবে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়া করে সেটি নিয়ে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

গোল্ডম্যান স্যাকসসহ বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে কর্মচারীদের চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ বা সীমাবদ্ধ করেছে। বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ এবং স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিও এখন এই তালিকায় যোগ দিয়েছে।

স্যামসাংয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, এ নিষেধাজ্ঞা মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য প্রযোজ্য। এএফপির কাছে থাকা প্রতিষ্ঠানটির এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এআই পরিষেবা ব্যবহার করার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে স্যামসাং। যথাযথ পদক্ষেপ নেয়ার আগে, সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি