বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
26.1 C
Dhaka

করোনারালে নির্দিষ্ট বান্ডেল প্যাকে লাখ টাকার বীমা সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: করোনারালে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে জীবন বীমা সুবিধা এনেছে রবি।

দু’টি নির্দিষ্ট বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকরা এক লাখ টাকার জীবন বীমা সুবিধা উপভোগ করতে পারবেন।

৩২৪ টাকা অথবা ১০৪ টাকা রিচার্জ করে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে জীবন বীমা কভারেজের পাশাপাশি রবি’র ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম, হেলথ প্লাসের বিভিন্ন সুবিধাও পাবেন।

গ্রাহকরা ৩২৪ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদ সহ ৫২৪ টকটাইম এবং ৫১২ এমবি ডাটা উপভোগ করতে পারবেন। এছাড়া ১০৪ টাকা রিচার্জে, গ্রাহকরা ৭ দিনের মেয়াদ সহ ১৭০ টকটাইম উপভোগ করতে পারবেন । উভয় প্যাকের জন্য জীবন বীমার পরিমাণ এক লাখ টাকা।

৩২৪ এবং ১০৪ টাকার প্যাকের জন্য জীবন বীমার মেয়াদ যথাক্রমে ৬ এবং ১ মাস। বীমা কভারেজের জন্য গ্রাহকের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। নিবন্ধিত গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে, একজন মনোনীত ব্যক্তি মৃত গ্রাহকের পক্ষে বীমা দাবি করতে পারবেন। মনোনীত ব্যক্তি ২৮৪৭৭ নম্বরে কল করে বীমা দাবি নিষ্পত্তি করতে পারবেন।

এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন,“কোভিড-১৯ মহামারীর এই কঠিন সময়ে আমাদের গ্রাহকদের জন্য জীবন বীমা বান্ডেল সুবিধা নিয়ে আসতে পারায় আমরা খুবই আনন্দিত। মহামারীর কারনে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, এই অবস্থায় আমরা বিশ্বাস করি এই অনন্য অফারটি আমাদের গ্রাহকদের কিছুটা স্বস্তি দেবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি