বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে নির্ভরতা বাড়াচ্ছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়োজনীয় ফিচারের সঙ্গে পছন্দের ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান সবাই। তবে, বিপত্তি হয় তখনই যখন সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য হয় না। স্মার্টফোনের দাম হয় বাজেটের চাইতে অনেক বেশি। এই গ্রাহকদের কথা মাথায় রেখেই স্মার্টফোন কোম্পানিগুলো বাজারে আনে বাজেট স্মার্টফোন। বাজেট স্মার্টফোনগুলোর দাম সাধারণত ১৫ হাজারের নিচে হয়ে থাকে।

সম্প্রতি গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো জানায়,বর্তমান স্মার্টফোনের বাজারে তাদের ওয়াই সিরিজের চমৎকার কয়েকটি স্মার্টফোন রয়েছে। উন্নত ফিচার থাকলেও বাজেট ফ্রেন্ডলি হওয়ায় ভিভো ওয়াই সিরিজের ওপর দিনে দিনে মানুষের নির্ভরতা বাড়ছে বলে দাবি করছে কোম্পানিটি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ওয়াই সিরিজের গ্রাহক সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেও তাঁরা জানান।

আজ ভিভো ওয়াই সিরিজের শীর্ষে থাকা তিনটি বাজেট স্মার্টফোন নিয়ে আমাদের আয়োজন-

ভিভো ওয়াই১এস:  ভিভো ওয়াই১এস এর মূল্য মাত্র ৮ হাজার ৯৯০ টাকা। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এর সঙ্গে ভিভো ওয়াই১এস স্মার্টফোনে রয়েছে ৪০৩০ মিলিএম্পিয়ার ব্যাটারি। বাজেট স্মার্টফোন হলেও ফানটাচ ওএস১০ পরিচালিত এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে দেয় দারুণ পারফরম্যান্স ।

ভিভো ওয়াই১২এস: ভিভো’র ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে এই বছর সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে ওয়াই১২এস। বাজেটের মধ্যে সেরা ফিচার পেলে গ্রাহকরা তা আগ্রহের সাথেই লুফে নেয় এরই একটি বড় উদাহরণ এই স্মার্টফোনটি। ভিভো ওয়াই১২এস এর মূল্য ১১ হাজার ৯৯০ টাকা। এর র‌্যাম ৩জিবি এবং রম ৩২ জিবি। ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির সঙ্গে ফানটাচ ওএস১১ অপারেটিং সিস্টেম যুক্ত হয়ে স্মার্টফোনটিকে করেছে আরো শক্তিশালী।

ভিভো ওয়াই২০ (২০২১): ভিভো ওয়াই২০ (২০২১) এর মূল্য ১৩ হাজার ৯৯০ টাকা। বাজারে এই বাজেটের স্মার্টফোনগুলো সাধারণত ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এর হয়ে থাকে। কিন্তু ভিভো ওয়াই২০ স্মার্টফোনটির মূল্যের তুলনায় স্টোরেজ ও ব্যাটারি অসাধারণ। স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি। ব্যাটারিটি ৫০০০ মিলিএম্পিয়ার সক্ষমতার। ভিভো ওয়াই সিরিজের এই স্মার্টফোনগুলো ক্রেতাকে তার সাধ্যের মাঝে যুগোপযোগী ফিচারের সেবা দিয়েছে বেশ ভালোভাবেই।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি