রবিবার, আগস্ট ১৬, ২০২৬
28 C
Dhaka

ওয়ালটন হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

টেকভিশন২৪ ডেস্ক: হেডকোয়ার্টারে ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন করলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি প্রিমিয়াম ক্যাটাগরির আইওটি বেজড আপকামিং মডেলের বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন সিইও গোলাম মুর্শেদ।

রোববার (২৬ জুন, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে প্রথমেই বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে’র সূচনা করেন গোলাম মুর্শেদ। পরে তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই), মানবসম্পদ, মান নিয়ন্ত্রণ বিভাগসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। তিনি প্রোডাকশন প্ল্যান্টে কর্মরত ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে মত-বিনিময় করেন এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নিদের্শনা দেন।

ওয়ালটন সিইও বলেন, এই মুহূর্তে বিশ্ব একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি ক্ষতি কাটিয়ে বৈশি^ক অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তখন বৈশ্বিক ভ‚-রাজনৈতিক সংকট এ পরিস্থিতিকে আরো নাজুক করেছে। যার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য এবং পরিবহন ব্যয় অনেক বেড়েছে। এদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় সিলেট বিভাগে ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়। তবে খুব শিগগিরই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি।

ওয়ালটন
হেডকোয়ার্টারে ওয়ালটন পরিবারের সদস্যদের দিক-নির্দেশনা দিচ্ছেন প্রতিষ্ঠানটির এমডি ও সিইও গোলাম মুর্শেদ।

তিনি বলেন, আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগ চমৎকার কাজ করছে। প্রোডাকশন প্ল্যান্টে আইওটি বেজড প্রিমিয়াম ক্যাটাগরির বিভিন্ন পণ্যের উৎপাদন চলছে। খুব শিগগিরই আমরা ক্রেতাদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইনের অভিজাত মডেলের পণ্য তুলে দিতে পারবো। ক্রেতাদের জন্য আমরা ব্যাপক চমক নিয়ে আসছি।

রেফ্রিজারেশন দিবস উদযাপন বিষয়ে ওয়ালটন সিইও বলেন, শিল্পখাতে আমাদের কিছু দায়িত্ব আছে। যা আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ দিন দিন বৈশি^ক উষ্ণায়ন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, তখন পরিবেশের কথা মাথায় রেখেই তা ডেভেলপ করি। আমাদের সব কাজে পরিবেশের সুরক্ষার বিষয়টি প্রাধান্য পায়।

ওয়ালটনের সদস্যদের উদ্দেশ্যে সিইও গোলাম মুর্শেদ বলেন, পরবর্তী প্রজন্মের উপযোগী বিশ^ আমাদের রেখে যেতে হবে। এটাই সাসটেইনেবিলিটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করি। আমরা যখন কোনো কাজ করি, তখন মনে রাখতে হবে ওই ১৭টি লক্ষ্যের সঙ্গে আমি কোনো না কোনোভাবে সংযুক্ত। তাই এসডিজির গোলগুলোর সঙ্গে নিজেদের একীভ‚ত করতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্বশীলতা বড় একটি বিষয়। আমরা যেখানেই কাজ করি না কেন, দ্বায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কাজটিকে ধারণ করতে হবে। আমাদের চিন্তাÑভাবনা ও কাজ যেন স্বচ্ছ থাকে এবং তা ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যেখানেই যে কাজ করি না কেন, তা যেন মানুষের মঙ্গলজনক হয়, তাদের কাজে লাগে। আজকে আমরা যে ইনোভেশন করছি, তা ১০ বা ২০ বছর পর মানুষের জন্য কতটুকু উপকারী হবে, সে বিষয়টিতে যেন আমরা গুরুত্ব দেই। আমাদের প্রতিটি পণ্য যেন দীর্ঘ সময়ের জন্য সাসটেইনেবল হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ টেকনিক্যাল অফিসার মগ ইয়াং, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব) শাহাদাত আলম, তানভীর রহমান, তাপস কুমার মজুমদার, ইউসুফ আলী, মোস্তফা নাহিদ হোসেন, ইয়াসির আল ইমরান, নিজাম উদ্দীন মজুমদার, মোহসিন সরদার, মাহফুজুর রহমান, তাহসিনুল হক ও শাহিনূর সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ, শাহজালাল হোসেন লিমন, আব্দুল মালেক শিকদার, দিদারুল আলম খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে সারা বিশ্বের ব্যবসায়িক সংগঠন এবং উদ্যেক্তারা ২৬ জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস পালনের বিষয়ে একমত হয়। প্রতি বছর নানান আয়োজনে দিবসটি পালন করে আসছে ওয়ালটন। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার (ইউএনইপি) ওজোন অ্যাকশন বিভাগ রেফ্রিজারেশন দিবস পালনে সমর্থন দেয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘কুলিং ম্যাটারস’।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি