শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
27.8 C
Dhaka

এখন ১২০টি দেশে রবি’র বিনোদন প্ল্যাটফর্ম বিঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব পরিসরে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করল বাংলাদেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিঞ্জ। এখন থেকে বিশ্বের ১২০টি’র বেশি দেশের দর্শকরা বিঞ্জের লাইভ টিভি, ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, বিঞ্জ এক্সক্লুসিভ অরিজিনালসসহ অফুরন্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

আন্তর্জাতিক দর্শকদের জন্য বিঞ্জে রয়েছে দুটি সাবস্ক্রিপশন প্ল্যান। বিনোদনপ্রেমী গ্রাহকরা মাসিক বা বাৎসরিক ভিত্তিতে সাবস্ক্রিপশন প্যাক গ্রহণ করতে পারবেন। মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন প্যাকের দাম যথাক্রমে ৩ ও ১২ মার্কিন ডলার (প্রোমোশনাল অফার)। অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারী উভয়ে বিঞ্জ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বিঞ্জের এই মাইলফলক অর্জন সম্পর্কে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, “দেশের গণ্ডি পেরিয়ে আমাদের দেশীয় বিনোদন প্ল্যাটফর্ম বিঞ্জকে বিভিন্ন দেশের দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এছাড়া বিনোদনপ্রেমীদের ভালবাসায় সম্প্রতি ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ স্বীকৃতি পেয়েছি আমরা। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মত অন্যান্য দেশগুলোতেও বিপুল কনটেন্ট-সমৃদ্ধ বিঞ্জ দর্শকদের মন জয় করতে পারবে।”

রবি’র ডিজিটাল ভাস অ্যান্ড নিউ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আহমেদ আরমান সিদ্দিকী বলেন,” ‘এন্টারটেইনমেন্ট মেইড এন্ডলেস’ ট্যাগলাইন নিয়ে বাংলাদেশের বিনোদন জগতে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছে বিঞ্জ। এরই ধারাবাহিকতায় বিশ্বের ১২০টি দেশে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। যেখানে দর্শকরা ১ হাজার ২শ’-এর বেশি ওয়েব সিরিজ, মুভি ও নাটক উপভোগ করতে পারবেন। পাশাপাশি আমাদের স্থানীয় বিনোদন শিল্প তাদের কনটেন্টগুলো বিশ্বদরবারে পৌঁছে দেয়ার সুযোগ পাবে।”

বিশ্বজুড়ে জনপ্রিয় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ স্বীকৃতি পেয়েছে বিঞ্জের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় প্ল্যাটফর্মটিকে এই স্বীকৃতি প্রদান করে ইউটিউব।

বিঞ্জ একটি অনলাইন ভিডিও স্ট্রিমিং ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম যাতে রয়েছে লাইভ টিভি, ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, বিঞ্জ এক্সক্লুসিভ অরিজিনালসসহ অফুরন্ত বিনোদনের সমাহার। www.binge.buzz ভিসিট করে অথবা Binge BD লিখে PlayStore/AppStore থেকে অ্যাপটি ডাউনলোড করে উপভোগ করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি