শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

উত্তরায় ইক্যাব সদস্যদের সাথে দ্য চেঞ্জ মেকার্স টিমের মিটআপ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : ইকমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইক্যাব) সদস্য যান্ত্রিক ও দ্যা মল এর সহযোগিতায় উত্তরার ক্যাম্প ফায়ার রেস্টুরেন্টে সম্প্রতি ইক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে দ্য চেঞ্জ মেকার্স টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তরা এরিয়ার ইক্যাব সদস্যরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিংয়ের পাশাপাশি স্বতঃস্ফুর্তভাবে ভবিষ্যৎ ইক্যাব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

অদম্য প্রকাশের প্রধান নির্বাহী নাজিব রাফি অনুষ্ঠানে ইক্যাবের অতীত কার্যক্রম প্রশংসনীয় বলে দাবি করার পাশাপাশি পরবর্তি নির্বাচিত প্রতিনিধিদের আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহী হতে হবে বলে মতামত ব্যক্ত করেন। এছাড়াও ভ্যাট-ট্যাক্স বিষয়ে সদস্যদের পাশে ইক্যাবের থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কোন লিগ্যাল হিউম্যান রিসোর্স ছাড়া কিভাবে তাদের কোম্পানিকে দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত করতে পারে সে ব্যাপারে চিন্তা করার অনুরোধ করেন।

সদস্য প্রতিষ্ঠান এক্সেল কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান বলেন, ইকমার্স খাতকে এগিয়ে নেয়ার জন্য সুষম ইকোসিস্টেম এর বিকল্প নাই। বর্তমান সময়ে সরকারের এত বেশি উৎসাহ, সহযোগিতা ইত্যাদি থাকা সত্তে¡ও শুধুমাত্র দুর্দর্শিতার অভাবে সৃষ্টি হওয়া ইকমার্স সেক্টরের ব্র্যান্ড ইমেজ উদ্ধারে সবাইকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।

একই সাথে হুরাইরা শিশির নামে নতুন একজন ইক্যাব সদস্য বলেন তার ব্যবসা সরাসরি কোন পণ্য না আবার সচারাচার ধারার কোন ইকমার্সও না। ফলে, তার বিজনেসে মূলধারার রেভিনিউ মডেল না থাকায় তিনি বিনিয়োগ বঞ্চিত হচ্ছেন। কিভাবে শুধু রেভিনিউকে লক্ষ্য না করে সামাজিক দায়িত্ববোধ পালনের মাধ্যমেও স্টার্টআপ ইকমার্সগুলো এগিয়ে যেতে পারে তিনি সে ব্যাপারে আগামীর ইক্যাবকে চিন্তা করার ব্যাপারে বলেন।

চেঞ্জ মেকার্স টিমের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়, সদস্যদের বিনামূল্যে বিভিন্ন সেবা দেয়ার জন্য তারা একটি সেল তৈরি করবে এবং সেটি নির্বাচনে জেতা বা হারার উপর নির্ভর করবে না। এছাড়া বিভিন্ন ধরনের আইনি ব্যাপারগুলোতে ইকমার্স ইন্ডাস্ট্রির সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর দিকে এগিয়ে যাবার অঙ্গীকার করেন চেঞ্জ মেকার্স টিমে সংযুক্ত অভিজ্ঞ ইকমার্স ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে চেঞ্জ মেকার্স টিম থেকে নমিনেশন নেয়া ব্যক্তিরা তাদের পরিচয় প্রদান করেন এবং সদস্যদের মতামত মূল্যায়ন করে একটি বাস্তবিক ইশতেহার প্রদান করার অঙ্গীকার করেন। দ্যা চেঞ্জ মেকার্স টিমের সদস্য ওয়াসিম আলিম (বাংলামেডস), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), ফাতিমা বেগম (আদি বিডি), আশরাফুজ্জামান (ভার্চুয়াল মার্কেট সল্যুশন লিমিটেড), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মরিন তালুকদার (পিকাবো), ইলমুল হক সজিব (সেবা.এক্সওয়াইজেড), নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি