বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের অন্যতম জনপ্রিয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইফুডে খাবার অর্ডার করলে সেহরির জন্য একবেলা খাবার পাবেন অসহায় ও দরিদ্ররা। ৭০০ টাকা বা তার অধিক পরিমাণের প্রতিটি অর্ডারের বিপরীতে একজন অসহায় ব্যক্তির সেহরির খাবারের জন্য বিদ্যানন্দ ফাউণ্ডেশনকে অর্থ প্রদান করবে ইফুড। আর সেই অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ।

শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইফুড এর মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম ডট বিডি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন গ্রাহক যদি ইফুড প্ল্যাটফর্মে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের খাবার অর্ডার করে মূল্য পরিশোধ করেন তাহলে প্রতিটি অর্ডারের বিপরীতে একজন ব্যক্তির খাবারের অর্থ দেওয়া হবে বিদ্যানন্দকে।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহক যা অর্ডার করবেন সেটি কিন্তু গ্রাহক পেয়ে যাবেন। আমরা ঐ অর্ডারের বিপরীতে বিদ্যানন্দকে একজন মানুষের সেহরির জন্য নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করব। প্রতি চার দিনে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের যতো অর্ডার ইফুডে হবে সেই হিসেবে একত্রে বিদ্যানন্দকে দেওয়া হবে।

এবিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, আমরা বিশ্বাস করি যে, সমাজের অবহেলিত এবং অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। যারা এখানে অর্ডার করবেন তারাও এই মহান সামাজিক উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত করলেন। ১৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিনে এমন ২৩৫টি অর্ডার পেয়েছি আমরা। অর্থ্যাত ২৩৫ জনের খাবারের খরচ আমরা বিদ্যানন্দকে দিতে যাচ্ছি। সিয়াম সাধনার এই মাসে আরও বেশি অর্ডার আসবে এবং আমরা অধিক সংখ্যক মানুষকে সাহায্য করতে পারব বলে আশা করছি।

ইভ্যালি ও ইফুড এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন পাভেল বলেন, নিজে আহারের পাশাপাশি অভুক্তকে আহার করানোর মানসিকতা অনেকের থাকে, শুধু সম্ভব হয় না সঠিক প্লাটফর্মের অভাবে।

ইভ্যালির নতুন উদ্যোগটির মাধ্যমে হাজার মানুষ খাবার অর্ডারের পাশাপাশি পথশিশুদের কাছে খাবার পৌঁছে দিবে, যা একদিকে অনুপ্রেরণার এবং অনুকরণীয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি