রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

আর্থিক প্রতিষ্ঠান ও ভিসিপিয়াব’র টেকসই স্টার্টআপ বিষয়ক সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও জোরদার করার লক্ষ্যে বেসরকারি খাতের সংস্থা ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) বৃহস্পতিবার “ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন: কোলাবোরেশন ফর এ সাসটেইনেবল স্টার্টআপ ইকোসিস্টেম” শীর্ষক একটি অনলাইন গোলটেবিল অনুষ্ঠান আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় উৎস থেকে মূলধন, প্রতিভা, নেটওয়ার্ক এবং অন্যান্য রিসোর্স আহরণের মাধ্যমে একটি শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম প্রতিষ্ঠায় আর্থিক প্রতিষ্ঠান ও ভেঞ্চার ক্যাপিটাল এর মধ্যে পারস্পরিক সহযোগীতার গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠান সমূহ ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মাধ্যমে স্টার্টআপে বিনিয়োগ করে আকর্ষণীয় এবং উচ্চ লাভ অর্জন করে থাকে। বাংলাদেশে একটি অনুরূপ কাঠামো তৈরি হলে তা আর্থিক প্রতিষ্ঠান এবং ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম উভয়ের জন্য লাভজনক প্রতিপন্ন হবে। ব্যাংক ও এনবিএফআই যেমন সিটি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইডিএলসি ফিনান্স, লঙ্কাবাংলা ফিনান্স, এবং মাইডাস ফিনান্স ইতিমধ্যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য পোর্টফোলিও অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা, এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থানস্থ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম। ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পেশ করেন ভিসিপিয়াব এর সাধারণ সম্পাদক শওকত হোসেন।

জ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, “নীতিমালা থেকে শুরু করে সরকার এই উদ্যোগে সকল ধরণের সমর্থন দিয়ে সহায়ক ভূমিকা পালন করতে চায়। আমরা ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমের প্রবৃদ্ধি রোধকারী বাধাগুলিকে চিহ্নিত করেছি। এই বাধাগুলি কাটিয়ে উঠতে আর্থিক প্রতিষ্ঠান সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

কানিজ ফাতেমা বলেন, “সম্ভাব্য সকল পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের দেশে একটি শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার সুযোগকে আমরা সাধুবাদ জানাই এবং অবশ্যই তাদের জন্য সহায়ক স্তম্ভ হবার উপায়গুলো আমরা সন্ধান করব।”

মোঃ তাজুল ইসলাম বলেন, “আমরা ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করতে পেরে আনন্দিত হব।”

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, “অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ শিবলি রুবায়াত উল ইসলাম উভয়ই স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেমকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন এবং ভেঞ্চার ক্যাপিটাল ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে একটি সেতুবন্ধন তৈরিতে অবিরাম সহায়তা করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিলিয়ন-ডলার মূল্যমানের অন্তত পাঁচটি কোম্পানি থাকবে। এর মাধ্যমে ৫০ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি এবং তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ খাত থেকে জিডিপিতে ২% প্রবৃদ্ধি যুক্ত হবে।”

শওকত হোসেন বলেন, “স্টার্টআপ অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল একটি প্রমাণিত মাধ্যম। এর বিভিন্ন রকম দক্ষতার প্রয়োজন হয়। উপরন্তু, ব্যাংক সরাসরি স্টার্টআপে বিনিয়োগের পরিবর্তে ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগের মাধ্যমে তাদের ঝুঁকি কমিয়ে আনতে পারে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি