বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ভিসিপিয়াবের নতুন কমিটি; সভাপতি পূনঃনির্বাচিত হলেন শামীম আহসান

টেকভিশন২৪ ডেস্ক: পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার শামীম আহসান ২০২২-২৪ মেয়াদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি পূনঃনির্বাচিত হয়েছেন। শামীম বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

“স্টার্টআপ কিংডম” বইয়ের সহ-লেখক এবং দেশের শীর্ষস্থানীয় আইটি কনসালটিং ও সফটওয়্যার সল্যুউশন কোম্পানি ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান-দেশের আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য টানা চতুর্থবারের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হয়েছেন।

জেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. জিয়া ইউ আহমেদ, পিএইচডি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসি এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম।

জিয়া ইউ আহমেদ-এর দক্ষিণ এশিয়ায় উন্নয়ন অর্থায়নে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি যুক্তারাষ্ট্রের টেরা রিসোর্সের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস ইনকর্পোরেশন(Terra Resources International Investment & Marketing Services Inc.) এর চেয়ারম্যান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আসিফ মাহমুদ এডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ডিসিসিআই, কেবিসিসিআই, ডব্লিউআইবিএ এবং বাক্য এর একজন সক্রিয় সদস্য। শফিক-উল-আজম মাইডাস ফাইনান্স লি এর ব্যাবস্থাপনা পরিচালক।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ২০২২-২০২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। আফতাব উল ইসলাম বিডি ভেঞ্চার লি এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক। এসময় নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং এথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহবুব এইচ মজুমদার। আপিল বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাসলিন ক্যাপিটালের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এ হাফিজ (অব.)।

বোর্ডের অন্য পরিচালকরা হলেন, ভেলোসিটি এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন; এসবিকে টেক ভেঞ্চার-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির; কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার তানভীর আলী; অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেএইচ আসাদুল ইসলাম; আইডিএলস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর জেনারেল ম্যানেজার জাভেদ নূর।

আফতাব উল ইসলাম বলেন, উদ্ভাবন উদ্দীপনা বিশ্বব্যাপী আধুনিক অর্থনৈতিক কৌশলের মূল উপাদান।

একটি কার্যকর উদ্ভাবন ব্যবস্থার জন্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের ব্যবসায়িক, সমাজিক এবং পাবলিক পরিষেবাগুলিতে প্রযুক্তি সমাধান আনতে সহায়তা করা প্রয়োজন। স্টার্ট-আপ ইকোসিস্টেমের ব্যবসায়িক বৃদ্ধির জন্য মূলধন প্রদানের মাধ্যমে, প্রাইভেট ইকুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভিসিপিয়াব এর এই নির্বাচন পরিচালনা করতে পেরে আমি খুশি এবং আমি আশা করি এই নির্বাচন ভিসিপিইএবি-এর লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি