রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

অ্যাপল পণ্য কেনা যাবে ইভ্যালিতে

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য এখন থেকে কেনা যাবে ইভ্যালি ডট কম ডট বিডি’তে। দেশিয় ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পরিবেশক ‘এক্সিকিউটিভ মেশিনস’ এর ভার্চুয়াল শপ থেকে ডিভাইসগুলো কেনা যাবে।

শনিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, ইভ্যালি প্ল্যাটফর্মে অ্যাপল ব্র্যান্ডের নানান পণ্য যেমন অ্যাপল মোবাইল, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, অ্যাপল ওয়াচ, আইপড বিক্রি করবে এক্সিকিউটিভ মেশিনস। আর নিজেদের গ্রাহকদের জন্য এসব পণ্যে আকর্ষণীয় অফার দেবে ইভ্যালি।

এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং এক্সিকিউটিভ মেশিনস এর পরিচালক আব্দুল মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবিষয়ে বলেন, অ্যাপলের পণ্যগুলো ‘প্রিমিয়াম’ ক্যাটেগরির পণ্য। কিন্তু ইভ্যালি সবসময়েই গ্রাহকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এক্সিকিউটিভ মেশিনস এর সাথে আমাদের এই পথচলার শুরু। ইতোমধ্যে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো এই দুই মডেলের ওপর বিশেষ মূল্যছাড়ে ক্যাম্পেইন চালু করেছি আমরা। আমরা আশা করছি এর ফলে গ্রাহকেরা সাধ্যের মধেই তাদের সাধের আইফোন কিনতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির ব্যবস্থাপক জায়েদ হাসান, ব্যবস্থাপক জুবায়ের হোসেইন, সিনিয়র এক্সিকিউটিভ(বিজনেস ডেভেলপমেন্ট) সালমান হাসান এবং এক্সিকিউটিভ মেশিনস এর সিনিয়র ব্যবস্থাপক (কর্পোরেট সেলস) মাহমুদুল করিম জানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি