রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

আবারো ফাঁস হয়ে গেলো স্যামসাংয়ের তথ্য

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : এ বছরের শেষের দিকে স্যামসাংয়ের বেশ কয়েকটি স্মার্টফোনের ঘোষণা অফিসিয়ালি দিবে বলে ঠিক করে। এর মধ্যে একটি হলো এম – সিরিজের অধীনে গ্যালাক্সি এম২২। ইতিমধ্যে  থাইল্যান্ডের এনবিটিসি দ্বারা ফোনটির মডেল নাম্বার সত্যায়িত করা হয়েছে।

সম্প্রতি স্মার্টফোনটি বাজারে আসার আগে, নকশা প্রদর্শনের পাশাপাশি ফোনটির বিশেষত্বও অনলাইনে ফাঁস করা হয়েছে। এ- সিরিজের সাথে মিল রেখে আসন্ন গ্যালাক্সি এম২২ ফোনের ডিজাইনের সাথে গ্যালাক্সি এ২২ মিল রয়েছে।

ডিভাইসটির স্ক্রিনের উপর একটি জলছবির হলরেখা রয়েছে যেটাকে সংস্থাটি ইনফিনিটি -ভি ডিসপ্লে বলতে পছন্দ করে। পিছনে একটি বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে যাতে চারটি ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্লাস থাকবে।

বিশেষত্ব হিসেবে ফোনটি ৯০এইচজেড রিফ্রেশ রেট সমর্থনসহ ৬.৫ ইঞ্চি এইচডি+ (১৬০০×৭২০ পিক্সেল) সুপার এমোলেড ডিসপ্লে আছে বলে মনে করা হচ্ছে। এটি মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেটের মাধ্যমে চলবে, এতে ৪জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে।

এখন দেখার বিষয় দক্ষিন কোরিয়ার বড় এই স্মার্টফোনটির জন্য অন্য মেমোরি ভেরিয়েন্টগুলো সরবারাহ করা হয় কিনা। ডিভাইসে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে যা স্টোরেজ ক্ষমতা ১টিবি পর্যন্ত বাড়িতে দেয়।

ক্যামেরার মধ্যে ফোনটিতে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি ৪মেগাপিক্সেল মাধ্যমিক আল্ট্রাওয়াইড লেন্স, একটি ২মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ২মেগাপিক্সেল ডিপ সেন্সর রয়েছে। সামনের দিকে সেল্ফি তোলা ও ভিডিও কলের জন্য একটি ১৩মেগাপিক্সেল স্নেপার থাকবে।

স্মার্টফোনটি কোম্পানির নিজস্ব ওয়ান ইউআই (ইউজার ইন্টারফেস) এর সাথে এন্ড্রয়েড সিস্টেম ১১ চালাবে। ফোনটিতে ৫০০০এমএএইচ ব্যাটারি থাকবে এবং দ্রুত চার্জ হবে (২৫ ডাব্লিউ)।

স্যামসাং গ্যালাক্সি এম২২ এ তিনটি রঙ দেখা যাবে – কালো, নীল এবং সাদা। ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের জন্য ফোনটির দাম ২৩৯.৯০ ইউরো হবে বলে জানা গেছে। তবে নিশ্চিত ভাবে জানতে হলে স্যামসাং এর অফিশিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। টিএইচ/১৪ জুলাই/গিজমোচিনা 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি