শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
31.7 C
Dhaka

জুলাই মাসটা তিন বাঙালী নারীর জয়যাত্রার মাস

লিখেছেন লন্ডন প্রবাসী তৌফিকুল ইসলাম সুহৃদ –জুলাই মাসটা বাংলাদেশের তিন নারীর জয়যাত্রার মাস ছিলো। তা-ও আবার বিশ্বজুড়ে -বাংলাদেশের মাটিতেও না।

সাদিয়া খানম, প্রথম সপ্তাহের আলোচনার কেন্দ্রবিন্দু তে। বিজ্ঞানী, আবিষ্কারের নেশায় তিন প্রজন্মের বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন।

১৯৬৪ সালে বিলেতে অভিবাসী হয়ে আসা দাদা আজমত আলী এবং বাবা কবির আহমেদ এর মেয়ে, করোনা মহামারীর সময়ে ভীষণ রকম দরকারী এক স্প্রেয়ার “Voltique” আবিষ্কার করেছেন যা কিনা যুগান্তকারী আবিষ্কার বলেই স্বীকৃতি দিয়েছে বিলেতের স্বাস্থ্য সেবা সার্ভিস – এনএইচএস এমনকি সঙ্গে নাসা’ও! এ-ই আবিষ্কার বানিজ্যিক ভাবে প্রস্তুতির জন্য ইতিমধ্যেই দশ মিলিয়ন পাউন্ড এর অর্ডার নিশ্চিত হয়েছে। ব্ল্যাকবার্ন মাদ্রাসা থেকে জিসিএসই, ম্যানচেস্টার এর হলিক্রস সিক্সথ ফর্ম কলেজের পাঠ চুকিয়ে চেস্টার ইউনিভার্সিটির জেনেটিক্স এ মাস্টার্স ডিগ্রীধারী সাদিয়া কিন্তু সামনে পিএইচডি শেষ করতে চান অ্যালজেইমা আর নিউরোডিজেনারেশন নিয়ে গবেষণা করেই।

এরপর আসে আজমেরী হুক বাঁধন, সঙ্গে অবশ্যই আবদুল্লাহ সাদ এর নাম আসবেই। আরও আসবে ‘রেহানা মরিয়ম নুর’ নামটি। অনবদ্য অভিনয় দিয়ে গড়া এক প্রতিবাদী সিনেমা, বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার শো’তে, নিঃসন্দেহে বলাই যায়, “ভিনি,ভিসি, ভিডি!” পুরস্কার পেলে অবশ্যই পরিচালক সাদ এর ভাষায় বলাই যায়, “পেলে অবশ্যই ভালো লাগতো” – আমাদেরও! তবুও এখনকার প্রাপ্তিই বা কম কিসের? ভালো কথা, সুমি নাসরীন এর ডিজাইন করা ওয়ান অফ শোল্ডার ড্রেস, আড়ং এর জলপাই সবুজ রঙা জামদানী, আর সাদ এর পছন্দের রেড ওয়াইন কালারের জাম্পস্যুট এ বাঁধন কিন্তু দারুণ চমকে দিয়েছেন পশ্চিমা মিডিয়াকে, বাঙালী মেয়েদের ফিগারও এসব পোষাকে মানায়!

শেষ নারী – এখনও পর্যন্ত এমাসের সবচেয়ে আলোচিত, আরেক অভিবাসী, বাংলাদেশের বাবা আর ভারতীয় মা’য়ের কন্যা, কিশোয়ার চৌধুরী। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট, শিরোপা না পেয়েও সবচেয়ে বেশী আলোচনা এ-ই তৃতীয় পুরস্কৃত মানুষকে ঘিরেই। পান্তা ভাতে আলুভর্তা, সঙ্গে পোড়ামরিচ, আর ইলিশ বা পুঁটির বদলে সার্ডিন মাছের মুচমুচে ভাজা – প্রাসঙ্গিক ভাবে সৈয়দ মুজতবা আলী’র বিখ্যাত রসগোল্লা থেকেই বলি, ও পরান আমার, খাবিনি ব্যাটা, খেয়ে দেক না” জাজদের খাইয়েই প্রশংসা আদায় করেছেন। যদিও ডেজার্ট এ পানটা পান্তার পরে খাওয়ানোর দরকার ছিলো। যাই হোক যতটা পাওয়া তাতেই কিস্তিমাত! আপাতত যদি ভীষণ খেতে মন চায়, ঈদের আগেই রোববার মেরে দিতে আগের রাত্র ভাত বেশী করে রান্না করে রেখেন, সকালে সাঁটিয়ে দিতে।

যারা ধর্মীয় ব্যাখ্যায় নারীকে আটকে রাখতে ব্যস্ত, তাদের মুখে ঝাঁটা মেরে দেখিয়ে দিলেন তিন বাঙালী নারী, আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়ে, প্রশংসা কুড়িয়েই!

শুভেচ্ছা রইলো পরিচিত তিন রত্নের জন্য – হীরা, পান্না, চুনি পাথরের চেয়েও উজ্জ্বল হয়ে উঠুন অনাগত ভবিষ্যতের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে!

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি