শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

আইসিটি শিল্পের জন্য দুটি ডিজিটাল অর্থনীতি হাব প্রতিষ্ঠা করবে সরকার

টেকভিশন২৪ ডেস্ক: নীতি সহায়তা প্রদান, অধিকতর দক্ষতা উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবকদের একটি সম্প্রদায় গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার আইসিটি শিল্পের জন্য দুটি ডিজিটাল অর্থনীতি হাব (কেন্দ্র) প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

এ লক্ষে আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে বিশ্বব্যাংক অর্থায়নে আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সাথে বেসিস ও বাক্কোর দুটি আলাদা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিশ্বব্যাংকের রিজিওনাল ডিরেক্টর পঙ্কজ গুপ্তের উপস্থিতি ছিলেন। ইডিজিই প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবং বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সরকার চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বিগডেটা, ব্লকচেইন, থ্রিডি’র মতো অগ্রসর প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করছে। এজন্য ইডিজিই প্রকল্প থেকে এসব প্রযুক্তিতে ১ লক্ষ স্নাতক ও স্নাতকোত্তর তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সাফল্যের পথ ধরে সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করেছে সরকার, যার লক্ষ্য ২০৪১ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশকে বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী জাতি হিসেবে তুলে ধরা। উদ্ভাবন ও গবেষণার বিকাশে দেশের ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (আরআইসি) প্রতিষ্ঠা করছে। এসব আরআইসি থেকে অগ্রসর প্রযুক্তিনির্ভর নানা গবেষণা ও উদ্ভাবনের ফলে দেশে উদ্যোক্তা তৈরি হবে, যারা বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।

আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন,  বিসিসি নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, ইডিজিই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আব্দুল বারি তুষার, বিশ্বব্যাংকের রিজনাল ডিরেক্টর পঙ্কজ গুপ্ত।

পরে প্রতিমন্ত্রী ইডিজিই প্রকল্প থেকে প্রকাশিত এবং প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার সম্পাদিত ‘টেক ইনসাইট’ শীর্ষক নিউজ লেটারের মোড়ক উন্মোচন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি