শনিবার, আগস্ট ৮, ২০২৬
28 C
Dhaka

আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে

সরকারি বিভিন্ন বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রাষ্ট্রীয় অংশ। এটির নিয়ন্ত্রণ ও পরিচালনায় সঠিক বিধি তৈরি হওয়া উচিত। কোনও ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু পেজ ও চ্যানেল সচল থাকবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ রয়েছে আইসিটি বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকে ক্লিক করলে কিছু পাওয়া যায় না।

আইসিটি বিভাগ সূত্র জানায়, আইসিটি বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা করতো ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম। পাশাপাশি আইসিটি বিভাগের নানা আয়োজন সামাজিকমাধ্যমে প্রচারের দায়িত্ব দেয়া হয়েছিল তাদের। আর এই সব কিছু এককভাবে তদারকি করতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর কাওরান বাজারে ঢাকা লাইভের প্রধান কার্যালয়টি বন্ধ রয়েছে। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজও বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন বলেনসাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতেন। এগুলোর পাসওয়ার্ড তার জানা। তবে এসব পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে না দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি শেষ সময়ে পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারের অন্যান্য সামাজিকমাধ্যমের মধ্যে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ–সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেয়া হতো। পলকের নিয়মিত কার্যক্রমের তথ্য, ছবি ও ভিডিও দেয়া হতো।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি