মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

আইটেলের সবচেয়ে সাশ্রয়ী দামের ফাস্ট চার্জিং স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাজেটবান্ধব ও উন্নতমানের ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের জনপ্রিয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ফাস্ট চার্জিং ৪জি স্মার্টফোন- ভিশন ৩। ২জিবি র‌্যাম ও ৩২জিবি রমসহ আইটেলের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ৮,২৯০ টাকায়।

আইটেলের ভিশন সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে প্রথমবারের মতো ভিশন ৩ ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিতে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম। যা ফোনের চার্জ নিয়ন্ত্রণকে রাখবে আপনার হাতের মুঠোয়। নতুন এ ফোনটি দিয়ে একনাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা, ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা মিউজিক প্লেয়িং এবং ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।

বিশাল ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের সাথে ভিশন ৩ -তে রয়েছে এইচডি+ ওয়াটারড্রপ হাই-রেজুলেশন, যা ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দিবে। সুপার ডাবল ক্যামেরা ও স্টাইলিশ মেটাল স্ট্রাইপ ডিজাইন ফোনটিতে একটি প্রিমিয়াম লুক ও ফিল এনে দিয়েছে। ২.৫ডি কার্ভ গ্লাস ডিভাইসটিকে আরো অসাধারণ করে তুলেছে এবং ফোনটি হাতের মুঠোয় অনায়াসে জায়গা করে নেয়।

ভিশন ৩ স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ গো এডিশনে। স্মার্টফোনের সব ধরনের ব্যবহারকে সুরক্ষিত করতে ফোনটিতে অত্যাধুনিক আইটেল ওএস সংস্করণ ৭.৬ এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যান্টি-থ্রেফট অ্যালার্ম ফিচার। এতে ব্যবহৃত ডারউইন ইঞ্জিন ব্যবহারকারীদের ফুল-ফ্রেম গেমিং অভিজ্ঞতা দেবে। যা চার্জ শেষ হওয়ার মাত্রা কমিয়ে ব্যাটারির আয়ু বৃদ্ধি করবে। যাতে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন মোবাইল গেমিং অভিজ্ঞতা। ভিশন ৩ এর ফোন ক্লোনার সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা ডেটা এবং এতে সংরক্ষিত মোবাইল নম্বর ও ওয়ালপেপার স্থানান্তরকে সহজ করবে।

ব্যবহারকারীর গোপনীয়তা আরো বেশি নিরাপদ করতে, ভিশন ৩ ফোনটিতে অত্যাধুনিক ফেস আনলক এবং ৮টি ফাংশনের ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার যা ব্যবহারকারীদের ডেটার নির্বিঘœ নিরাপত্তা নিশ্চিত করবে।

দুটি ভিন্ন (জুয়েল ব্লু ও ডিপ-ওশান ব্ল্যাক) রঙে বাজারে আসা ২জিবি সংস্করণের আইটেল ভিশন ৩ স্মার্টফোনটি দেশব্যাপী মাত্র ৮,২৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

আইটেল ভিশন ৩ স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: [https://www.itel-mobile.com/bangladesh/]

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি