বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

বাংলালিংক ওমেনটর ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান আয়োজিত

টেকভিশন২৪ ডেস্ক : ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণমূলক কর্মসূচি বাংলালিংক ওমেনটর-এর ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের উদ্দেশ্যে বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, অ্যাক্টিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম ও হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ বক্তব্য রাখেন। ২০২০ সালে চালু হওয়া এই কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীরা বাংলালিংক-এ কর্মরত অভিজ্ঞ নারী প্রকৌশলীদের কাছ থেকে প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকে।

২০২১ সালের জুলাই মাসে বাংলালিংক ওমেনটর-এর আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশের সব প্রান্ত থেকে অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। মোট ১০ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে এই কর্মসূচিতে পৃথক পৃথকভাবে প্রশিক্ষকদের সাথে প্রতি মাসে বিভিন্ন সেশনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। টেলিটম খাতে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের পাশাপাশি তাদের কর্পোরেটে ক্যারিয়ার গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “বাংলালিংক ওমেনটর-এর দ্বিতীয় সেশন সফলভাবে শেষ করতে পেরে আমরা আনন্দিত। সব অংশগ্রহণকারী যেভাবে আমাদের অভিজ্ঞ মেনটরদের কাছ থেকে শেখার আগ্রহ দেখিয়েছে এবং এই উদ্যোগকে প্রত্যাশা অনুযায়ী সফল করতে ভূমিকা রেখেছে, তা সত্যিই আশাব্যঞ্জক। আমি আশাবাদী যে, তারা এই অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে সঠিকভাবে তাদের ক্যারিয়ার শুরু করবে যা বাংলালিংক ওমেনটর-এর পরবর্তী ব্যাচগুলির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

   
বাংলালিংক-এর অ্যাক্টিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম বলেন, “এই প্রোগ্রামটি চালু করার পিছনে আমাদের মূল উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীদের ভবিষ্যতে কর্পোরেট ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করা। আমাদের অভিজ্ঞ নারী কর্মকর্তাদের দেওয়া উপদেশ এবং নির্দেশনা উল্লেখযোগ্যভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এই প্রোগ্রাম থেকে অর্জিত প্রযুক্তিগত ও পেশাগত জ্ঞান নিয়ে তারা আরও আত্মবিশ্বাসের সাথে তাদের পেশাগত জীবন শুরু করতে পারবে।”

নারী ক্ষমতায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতেও উদ্যোগ গ্রহণ করবে বাংলালিংক।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি