রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

আইএসপিএবি নির্বাচনে জয়ী ইমদাদুল হক-এর ‘টিম ফরওয়ার্ড’

টেকভিশন২৪ প্রতিবেদকঃ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) -এর নতুন ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনের জয়ী টিম ফরওয়ার্ড। টিম ফরওয়ার্ড থেকে ৯ জনই নির্বাচনে জয়লাভ করেন। ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচনে।

আজ সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় আনন্দঘন পরিবেশে এবারের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং রাত ৭ঃ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়।

২ ক্যাটাগরিতে প্রায় ৬৪৫ শত ভোট পড়েছে। জেনারেল ক্যাটাগরিতে ৭ ভোট এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১০ ভোট সহ মোট ১৭ ভোট বাতিল হয়েছে।

টিম ফরওয়ার্ড থেকে ৯ জন, টিম জাগো থেকে ৮ জন এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে প্রতিযোগিতা করেছেন।

টিম ফরওয়ার্ড এর অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ইমদাদুল হক পেয়েছেন ১৪২ ভোট , কে এস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা পেয়েছেন ১৪০ ভোট, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক পেয়েছেন ১২৯ ভোট, চিটাগাং টেলিকম সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী মোঃ আনোয়ারুল আজিম পেয়েছেন ১২৬ ভোট, ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান মো: জাকির হোসাইন পেয়েছেন ১১৯ ভোট, অন্তরঙ্গ ডটকমের মো: আসাদুজ্জামান পেয়েছেন ১১৬ ভোট, সার্কেল নেটওয়ার্কের প্রধান মাহবুবুর রহমান রাজু পেয়েছেন ১১৩ ভোট, ইনফো লিংক লিমিটেডের প্রধান নির্বাহী সাকিফ আহমেদ পেয়েছেন ১০৮ ভোট এবং ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেডের মোঃ আব্দুল কাইউম রাশেদ পেয়েছেন ১০১ ভোট পেয়ে জয়লাভ করেন।

সহযোগী সদস্য হিসেবে ২৯৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, ২য় হয়েছেন ফুরাদ মুহাম্মদ শরফুদ্দিন ভোট পেয়েছেন ২৯৪, ৩য় হয়েছেন মো: নাছির উদ্দিনযার ভোট ২৬২ সবশেষ ২৫৮ ভোট পেয়েছেন এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: নজরুল ইসলাম বাবু, এমপি এবং সদস্য হিসেবে জে. এ. এন. এসোসিয়েটস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো: আবদুর রাজ্জাক এবং সামিয়া ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট এর সত্ত্বাধিকারী মোঃ আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি