বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.2 C
Dhaka

একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে আন্তঃসম্পর্কের ওপর নির্ভর করছে উদ্ভাবনের ভবিষ্যত : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগা প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাত্রজীবন থেকে উদ্ভাবনী চিন্তা আসে উল্লেখ করে বলেন একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে আন্তঃসম্পর্কের ওপর নির্ভর করছে উদ্ভাবনের ভবিষ্যত। এ প্রসঙ্গে তিনি অক্সফোর্ড,স্ট্যানফোর্ড, হাভার্ড ও এমআইটির বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সপ্তম বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন সেই লক্ষ্যকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইউনিবেটর স্থাপনের জন্য দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কাছে আইসিটি বিভাগ জমির বরাদ্দের জন্য অনুরোধ অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে কুয়েট ও চুয়েট সাড়া দেয়। এজন্য প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার ওপর বরাদ্দ দিয়েছেন। আগামীকালই কুয়েটের ইউনিবেটর উদ্বোধন হবে।

পলক বলেন, ‘আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হবে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ার সূতিকাগার।’

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বের ট্রিলয়ন কোম্পানিগুলোর উদ্ভাবনী আইডিয়াগুলো এসেছে বিশ্ববিদ্যালয় থেকে। আজকে যেমন কুয়েট ও বাওয়েট থেকে এসেছে নাসা’র বিশ্বজয়ী ‘মহাকাশ’ ধারণা। এই ধারাণাগুলোর বাণিজ্যিকীকরণের জন্য প্রয়োজন হয় পৃষ্ঠোপোষকতার। এই গ্যাপ রিডিউস করতে আমরা ইউনিভার্সিটি ইনকিবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছি।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিব সৈয়দ মাকসুদ কামাল, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ বিচারক প্যানেলের প্রধান রফিকুল ইসলাম রাউলি এবং বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান পর্যায়ে ২০ টি এবং ব্যক্তি পর্যায়ে ৭৯টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান পর্যায়ে, আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৫টি, স্টার্টআপ বিভাগে ৫টি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর ব্যাক্তি পর্যায়ে ৬৩ জেলায় ৬৩ জনকে, ব্যক্তি নারী বিভাগে ৫ জনকে, জাতীয় শীর্ষ ১০ জন আউটসোর্সারকে এবং বিশেষভাবে সক্ষম ১ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি