রবিবার, আগস্ট ২, ২০২৬
33.2 C
Dhaka

অ্যানিমেশন সিরিজ “খোকা”র প্রিমিয়ার শো’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব- কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন করা হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” প্রকল্পের উদ্যোগে ১০ পর্বের ১ ঘন্টা ৪০ মিনিটের এই অ্যানিমেশন সিরিজ নির্মাণ করা হয়। আজ এর ৫টি পর্ব প্রদর্শন করা হয়।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে ৫টি পর্ব উপভোগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যের মধ্যে অ্যানিমেশন সিরিজটি উপভোগ করেছেন “মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও এর কর্ণধার ও কলাকুশলিগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

অ্যানিমেশন সিরিজটি উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু রাজনৈতিকভাবে একজন দেশের বা জাতির রাষ্ট্র পিতা হিসেবেই নয়, তাঁর শৈশব, কৈশর এবং ছাত্র জীবনে অসামান্য গুণাবলীর অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর সহনশীলতা, মানবিকতা এবং পরোপকারিতা এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং ভবিষ্য প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করা হয়েছে।  

পলক বলেন আমরা আইসিটি বিভাগ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে খোকা। আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে কিন্তু তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন সবাই ছোটবেলায় আদর করে খোকা বলে ডাকতো। খোকা জন্মের পর একটা প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কিভাবে বড় হয়ে আস্তে আস্তে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন সেটি আমরা এমন একটি মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। যে মাধ্যমটি আমাদের শিশু, কিশোরী এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনপ্রিয় মাধ্যম। সে মাধ্যমটি অ্যানিমেশন মাধ্যম।

দেশের জনসাধারন ও নতুন প্রজন্মকে মানবিক হতে ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে অ্যানিমেটেড সিরিজটি বিশেষ অবদান রাখবে বলে তিনি জানান। দেশীয় অ্যানিমেটর দ্বারা উন্নয়নকৃত অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশরের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন। অ্যানিমেশন সিরিজটি যৌথভাবে তৈরি করেছে মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও। সিরিজটি অচিরেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

সর্বশেষ

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি