শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

অপোর ‘ট্রাস্টি রাস্টি’ প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক:  ‘ট্রাস্টি রাস্টি’ নামের নতুন ক্যাম্পেইন চালু করেছে শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও ভালোবাসার মানুষটিকে স্মরণীয় করে রাখতে অপোর এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি রোববার (৪ জুলাই) থেকে শুরু হয়ে চলতে থাকবে।
 
অপো জানায়, সারাদেেশর লকডাউনের কারণে আসন্ন ঈদুল আযহা হয়তো ঘরে বসেই কাটাতে হবে। অপো ভক্তদের এই ঈদকে একটু আনন্দময় করতে ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইনের অধীনে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে তোলা ছবি অপোর ফেসবুকে শেয়ার করতে হবে। ছবির সাথে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেন ব্যক্তিটি আপনার পছন্দের।
 
তারপর নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় লিখতে হবে  #OPPOTrustworthiness #OPPOEidHappiness। উদ্দেশ্য পছন্দের মানুষটির প্রতি শ্রদ্ধা জানানো। বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন।
 
এছাড়া, সম্প্রতি অপো তাদের জনপ্রিয় এফ১৯ প্রো স্মার্টফোন ও টিডব্লিউএস এনকো ডব্লিউ১১ ইয়ারফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে। এফ১৯ প্রো কিনলে দুই হাজার টাকা ও অপো এনকো ডব্লিউ১১ কিনলে এক হাজার টাকা ছাড় দেওয়া হবে। আর দুটি একসাথে কিনলে তিন হাজার টাকা ছাড়।
 
তাই এখনই প্রিয়জনের সাথে সেরা মুহুর্তের ছবিগুলো ফেসবুকে শেয়ার দিন আর পুরস্কার জিতুন। এভাবে আপনার ঈদ হয়ে উঠুক আরো আনন্দময়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি (আইএসওসি) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি