বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.3 C
Dhaka

অনুষ্ঠিত হলো বাক্কোর ‘বার্ষিক বনভোজন উৎসব ২০২৪’

টেকভিশন২৪ ডেস্ক: সদস্যবৃন্দ, অংশীজন ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে গত শনিবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৪) গাজীপুরস্থ অরণ্যবাস রিসোর্টে উদযাপিত হলো ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ আয়োজিত ‘বার্ষিক বনভোজন উৎসব ২০২৪’।

এ উপলক্ষ্যে উক্ত সংস্থার সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ চারশতেরও অধিক তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে গোটা অরণ্যবাস রিসোর্ট বাক্কো পরিবারের এক অনন্য মিলনক্ষেত্র হয়ে ওঠে। বাক্কো কার্যনির্বাহী কমিটি, সচিবালয়, উপ-কমিটি, তথ্যপ্রযুক্তি শিল্পসংশ্লিষ্ট সাংবাদিক সংস্থাসমূহ, আমন্ত্রিত অতিথি ও সবার পরিবারবর্গের অংশগ্রহণে বনভোজন উৎসব পূর্ণাঙ্গতা পায়। বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে পরিপূর্ণ দিনব্যাপী এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিকেলের ‘সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান।

অনুষ্ঠানটিতে টাইটেল স্পন্সর হিসেবে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট বাংলাদেশ)। প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতায় ছিল ফিফোটেক, স্কাই টেক সলিউশনস, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), ইগনাইট টেক সলিউশনস, জ্যাক আইটি সলিউশন, সিনার্জি বিজনেস সলিউশন এবং সিনার্জি আইটি সার্ভিসেস লিমিটেড। গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে ছিল ডিজিকন টেকনোলজিস লিমিটেড, নিসাই বাংলাদেশ লিমিটেড, টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড, এসেনশিয়াল ইনফোটেক, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, টেকমার্ট বিপিও সলিউশনস, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, টেক সোলজার বিপিও, দ্য সিগনিয়াস লিমিটেড এবং সাইনেসিস আইটি পিএলসি।

এছাড়াও সিলভার ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে ছিল মাই আউটসোর্সিং লিমিটেড, দ্য কাউ কোম্পানি লিমিটেড, ইম্পেল সার্ভিস এন্ড সলিউশনস লিমিটেড, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড, ডিটেমপেট লিমিটেড, নোবেল আইটি সলিউশন লিমিটেড, টেলিমাস্কেটিয়ার্স, মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোং লিমিটেড, টোয়েন্টিফোর সেভেন ভার্চুয়াল অ্যাসিস্টেন্স, কল পয়েন্ট বিজনেস সলিউশনস লিমিটেড, কমন করপোরেশন এবং সহজ ডট কম।

উৎসবের শেষ পর্যায়ে বর্ণাঢ্য সঙ্গীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ফুটবল টুর্নামেন্টে ফিফোটেক এবং ক্রিকেট টুর্নামেন্টে স্কাইটেক সলিউশন চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার অর্জন করে। সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র পর্ব এবং ধন্যবাদ স্মারক প্রদানের মাধ্যমে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের ইতি টানেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি