বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
37.3 C
Dhaka

অনলাইনেই শুরু ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একটিভেশন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত তিন আসরে স্বর্ণপদক অর্জনসহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২১ এর অনলাইন একটিভেশন কার্যক্রম।

এ বছর ২০০৩ সালের ১ জানুয়ারি বা তারপর জন্মগ্রহণ করা যে কোন শিক্ষার্থী বিডিআরও ২০২১ -এ অংশ নিতে পারবে।

১০ জুলাই অনুষ্ঠিত ১ম অনলাইন একটিভেশনে বিডিআরও সম্পর্কে ধারণা দেয়া হয়। এর পাশাপাশি এবারের প্রতিযোগিতাগুলো সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মেন্টরবৃন্দ। এর পাশাপাশি অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হবার নানা বিষয় সম্পর্কে জানতে পেরেছে।

এবছর ৫ টি ক্যাটাগরিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানান। ক্যাটাগরিগুলো হল- রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট গ্যাদারিং, রোবটিক কুইজ এবং রোবটিক্স কুইক কুইজ।

রোবট গ্যাদারিং ও রোবটিক কুইজ একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক্স কুইক কুইজ দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতাগুলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র) – এই দুইটি ভাগে বিভক্ত থাকবে। যে সকল প্রতিযোগীর জন্ম ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী তার পছন্দমত যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

উল্লেখ্য, এইবছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছিল জানুয়ারি মাসে ২০২০ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী চার খুদে রোবটবিদ মিসবাহ উদ্দিন ইনান, যাইমা জাহিন ওয়ারা, নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিবের অভিজ্ঞতা বিনিময় সেশনের মাধ্যমে। প্রতিমাসেই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ শিশু-কিশোরদের রোবটিক্সে আরও আগ্রহী করতে বিভিন্ন অনলাইন কর্মশালা, ওয়েবিনার, অনলাইন সিমুলেশন, বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে অনলাইন একটিভেশন শুরু হল এবং পর্যায়ক্রমে সামনের মাসগুলোতে খুদে রোবটবিদদের প্রস্তুতির জন্য বিভিন্ন অনলাইন ক্লাস ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এ ক্লাসগুলোতে কিভাবে অংশগ্রহণ করা যাবে সে ব্যাপারেও ঘোষণা দেয়া হবে বিডিআরও এর অফিসিয়াল ফেসবুক পেইজে। আগ্রহীরা এ ক্লাসগুলোও বিডিআরও পেজ থেকে দেখে নিতে পারবে বলে জানিয়েছেন বিডিআরও এর মেন্টররা।

আয়োজকেরা আরও জানান এ বছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মূল থিম- “Social Robot”। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০১৯ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবছর অনলাইনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হতে পারে বলে জানান বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

উল্লেখ্য যে ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল প্রথমঅংশগ্রহণ করেই একটি স্বর্ণপদক, দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে এবং ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদকসহ মোট ১০টি পদক অর্জন করে। সবশেষ ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল অংশগ্রহণ করে অর্জন করে নেয় ২ টি স্বর্ণপদক, ২ টি রৌপ্যপদক, ৫ টি ব্রোঞ্জ পদক ও ৬ টি কারিগরি পদক। বহু সীমাবদ্ধতার মধ্য দিয়েও বাংলাদেশ দলের এ অর্জন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

বাতিল হচ্ছে মোবাইলের সিম কার্ডের কর

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান...

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি