বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
35.8 C
Dhaka

মিডিয়াকর্মীদের নিয়ে মোবাইল জার্নালিজম কর্মশালার আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হয়। প্রাচীনকাল থেকেই গণতান্ত্রিক সমাজে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে আসছে। ইলেক্ট্রনিক মিডিয়ার আবির্ভাবের আগে প্রিন্ট মিডিয়া মানুষের কাছে সংবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কয়েক বছর ধরে প্রেস, টেলিভিশন, রেডিওর মতো বিভিন্ন ধরণের নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে নিউজ মিডিয়া প্ল্যাটফর্মগুলি আরও বিকশিত হয়ে আরও ডিজিটালাইজড হয়ে উঠেছে। নতুন ধরণের নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। মোবাইল জার্নালিজম এমন এক নতুন মিডিয়া যা মূলধারার হয়ে উঠছে। আরও বেশি সংখ্যক সাংবাদিক মোবাইল জার্নালিজমে যুক্ত হচ্ছেন। মোবাইল জার্নালিস্টরা এখনও বড় ক্যামেরা বহনকারী টেলিভিশন জার্নালিস্টদের মত মনোযোগ এবং গুরুত্ব পাচ্ছেন না। ফলস্বরূপ, বেশিরভাগ তরুণ মোবাইল জার্নালিস্ট মাঠ পর্যায়ে পর্যাপ্ত প্রশিক্ষণ পান না।

এমন সময়ে স্বাধীন সাংবাদিক, পেশাদার সাংবাদিক এবং তরুন মোবাইল ভিডিও নির্মাতাদের জন্যে ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত “মোবাইল জার্নালিজম কর্মশালা” শীর্ষক চার দিনের ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে অর্ধশতাধিকেরও বেশি মিডিয়াকর্মী এই কর্মশালায় যোগ দিয়েছেন।

প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রিডরিক নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম বাংলাদেশ (এফএনএফ বাংলাদেশ) যৌথভাবে সাংবাদিকদের জন্য জার্নালিজম এবং মিডিয়া নিয়ে ভার্চুয়াল সামিটঃ “ফিউচার অফ মিডিয়া সামিট” উদ্যোগের অংশ হিসেবে মোবাইল জার্নালিজম কর্মশালার আয়োজন করেছে। এই সামিটের মূল লক্ষ্য হল সাংবাদিকদের ডিজিটাল টুলস এবং জাল সংবাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া, মিডিয়া মূলধারায় নতুন ধরণের মিডিয়া এবং প্রযুক্তি নিয়ে আসা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের মতামত নিয়ে আলোচনা করা। কর্মশালায় এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ, প্রেনিউর ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা আরিফ নিজামী এবং প্রেনিউর ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা রাখশান্দা রুখাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশের মোবাইল জার্নালিজম বা মোজো ওয়ার্কশপ মোবাইল ডিভাইস ব্যবহার করে সম্প্রচারযোগ্য ভিডিও তৈরি করার দক্ষতা বাড়াতে মোবাইল জার্নালিস্টদের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করেছে। চার দিনব্যাপী এই কর্মশালায় বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ দিয়েছেন।

প্রশিক্ষকগণেরা হলেন যথাক্রমে ডিডাব্লিউ নিউজের বাংলাদেশ সংবাদদাতা হারুন-উর রশিদ, বাংলা টিভির এসাইনমেন্ট সম্পাদক এম.এম. বাদশা, চ্যানেল২৪ -এর সিনিয়র রিপোর্টার মাকসুদ উন নবী, বাংলাদেশ টাইমসের শীর্ষ মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ এবং যমুনা টিভির সিনিয়র যুগ্ম সংবাদ সম্পাদক ইউনুস রাজু। প্রশিক্ষকগণ তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছেন।

অংশগ্রহণকারীরা ভিজ্যুয়াল স্টোরিলেটিং ফরমেট, মোবাইল জার্নালিজমের ওয়ার্ক-ফ্লো, স্মার্টফোনের মাধ্যমে ফ্রেমিং ও শুটিং এবং মোজো অ্যাপ্লিকেশন ব্যবহারসহ মোজো মডিউলের অন্যান্য মূল বিষয়গুলো হাতে কলমে শিখেছেন।

কর্মশালার প্রশিক্ষক ও সিনিয়র সাংবাদিক হারুন উর রশিদ বিশ্বাস করেন যে, “মোবাইল সাংবাদিকতা সাংবাদিকতার ভবিষ্যত”। আয়োজক প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশ নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম পরিবেশন করার জন্য এবং বাংলাদেশের মিডিয়া ভবিষ্যতে ভাল প্রভাব ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যখন...

লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি